গাজীপুরে প্রকাশ্যে প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারী খুন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
গাজীপুরের শ্রীপুরে ডিভোর্সের পরও সাবেক স্বামীর পিছু ছাড়েনি এক তরুণীর জীবন থেকে। শেষ পর্যন্ত দিনের আলোতে, মানুষের সামনে, নির্মমভাবে ছুরিকাঘাতে হত্যা করা হলো তাকে। হৃদয়বিদারক এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোক আর ক্ষোভ।

বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১টার দিকে শ্রীপুর উপজেলার ডিবিএল গার্মেন্টস সংলগ্ন মালেক মিয়ার বাড়ির সামনে ঘটে এই মর্মান্তিক ঘটনা।

নিহত নারী মোসা. প্রিয়তা আক্তার (২৫)। তিনি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার রাহেলা গ্রামের দুলাল মিয়ার সন্তান। এক সন্তানের জননী প্রিয়তা স্থানীয় রিদিসা ফুড কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে খাবার খাওয়ার উদ্দেশ্যে কারখানা থেকে বের হলে প্রিয়তার পরিত্যক্ত স্বামী মো. আনারুল হক তাকে ডেকে পাশের একটি গলিতে নিয়ে যায়। সেখানে পুরনো সম্পর্ক, ডিভোর্স এবং সন্তানকে কেন্দ্র করে দুজনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে আনারুল হক তার সঙ্গে থাকা ধারালো দেশীয় চাকু বের করে প্রিয়তার পেট ও শরীরের বিভিন্ন স্থানে একের পর এক আঘাত করে। মুহূর্তেই রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন প্রিয়তা। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে ঘাতক আনারুল হককে ঘটনাস্থলেই আটক করা হয়।

গুরুতর আহত অবস্থায় ভিকটিমের ভাগ্নি ইসমা আক্তার মিতুসহ স্থানীয়রা দ্রুত তাকে শ্রীপুরের মাওনা আল হেরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রিয়তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের দাবি, প্রায় ৬ থেকে ৭ মাস আগে আনারুল হকের সঙ্গে প্রিয়তার ডিভোর্স হয়। ডিভোর্সের পরও আনারুল বিভিন্নভাবে তাকে হুমকি ও চাপ দিয়ে আসছিল।

ঘটনার খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত আনারুল হককে আটক করে এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এ বিষয়ে শ্রীপুর থানার এসআই তাজুল ইসলাম বলেন,ঘটনার সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

এক সন্তানের মায়ের এমন নির্মম মৃত্যুতে পরিবারে নেমে এসেছে মাতম, আর এলাকায় ছড়িয়ে পড়েছে ক্ষোভ ও আতঙ্ক। ডিভোর্সের পরও নারীর নিরাপত্তা কোথায়—এই প্রশ্নই এখন ঘুরছে সবার মুখে।

সদ্য সংবাদ/এম এইচ হৃদয় খান

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় কারাগারে সাবেক ওসি ও এসআই সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা সদ্য. শাহজালাল বিমানবন্দরে প্যান্ট-অন্তর্বাস থেকে ২৪ কোটি টাকার সোনা উদ্ধার সদ্য. শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় কারাগারে সাবেক ওসি ও এসআই সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা সদ্য. শাহজালাল বিমানবন্দরে প্যান্ট-অন্তর্বাস থেকে ২৪ কোটি টাকার সোনা উদ্ধার সদ্য. শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং