সারাদেশ
সাবেক ছাত্রলীগ নেতার বাসা থেকে মাদকসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার
বরগুনার তালতলীতে সাবেক ছাত্রলীগ নেতার বাসা থেকে মাদক ও দেশীয় অস্ত্রসহ স্বেচ্ছাসেবক দলের এক নেতা এবং এক স্বাস্থ্য সহকারীকে গ্রেপ্তার করেছে নৌবাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে ২০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতের অভিযানে গ্রেপ্তার হওয়া দুজন হলেন: তালতলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও ঝাড়াখালি গ্রামের বাসিন্দা ইসহাক আকন সবুজ (৪০) এবং তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী আবুল কালাম আজাদ (৩৯)।
গাজীপুর-৩ আসনে প্রতীক বরাদ্দ সতন্ত্র প্রার্থী ঘোড়া, বাসদ প্রার্থীর মই মার্কা
ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অংশ হিসেবে গাজীপুর ৩ (সংসদীয় আসন ১৯৬) আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রতীক ঘোষণা করা হয়। প্রতীক বরাদ্দে স্বতন্ত্র প্রার্থী ইজাদুর রহমান মিলন পেয়েছেন ঘোড়া মার্কা। অপরদিকে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) থেকে মনোনীত প্রার্থী আশিকুর রহমান পিয়াল-এর জন্য দলীয় প্রতীক হিসেবে মই মার্কা চূড়ান্ত করা হয়েছে।
বিএনপিতে যোগ দিলেন জামায়াতের ৩০ নেতাকর্মী
রাঙামাটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে বিএনপিতে যোগ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৩০ জন নেতাকর্মী। শুক্রবার সন্ধ্যার পর শহরের বিএনপির পাবলিক হেল্থ এলাকার একটি উঠান বৈঠক শেষে তারা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।
লক্ষ্মীপুরে ভোটকেন্দ্রের সিসি ক্যামেরা চুরি, থানায় অভিযোগ
নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুরের একটি ভোটকেন্দ্রে স্থাপিত সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। সদর উপজেলার কুশাখালি ইউনিয়নের দক্ষিণ ছিলাদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত হওয়ার পর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে মোট তিনটি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেল চারটায় নিয়ম অনুযায়ী স্কুল ছুটি দিয়ে শিক্ষকরা বিদ্যালয় ত্যাগ করেন। পরবর্তী তিন দিন বিদ্যালয় বন্ধ ছিল।
গাজীপুর ৩ আসনে বিএনপি ও খেলাফত মজলিস প্রার্থীদের প্রতীক বরাদ্দ
ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর ৩ ( সংসদীয় আসন ১৯৬) আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু-এর জন্য দলীয় প্রতীক হিসেবে ধানের শীষ বরাদ্দ দেওয়া হয়। অপরদিকে, দশ দলীয় জোটভুক্ত খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা এহসানুল হক পেয়েছেন দলীয় প্রতীক রিকশা মার্কা।
মাদারীপুরে মাদকবিরোধী অভিযান, আটক ৪
মাদারীপুরে গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত মাদারীপুর স্টেডিয়াম আর্মি ক্যাম্প থেকে পরিচালিত এ অভিযানে চারজনকে আটক করা হয়। পরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মেজর মেরাজ আল মামুন, ক্যাপ্টেন শাফিন সারোয়ার এবং ক্যাপ্টেন মোনায়েম সারজিল। সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা মাদারীপুরের চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী ও চোর চক্রের সক্রিয় সদস্য।
কেরানীগঞ্জে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে আটক ৩
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার নবাবগঞ্জের পুরাতন বান্দুরা এলাকায় মাদক সেবন ও কেনাবেচার সঙ্গে জড়িত তিনজনকে আটক করেছে নবাবগঞ্জ আর্মি ক্যাম্পের সেনাবাহিনীর নিয়মিত রাত্রিকালীন টহল দল। অভিযানে ইয়াবা, গাঁজা, নগদ অর্থসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। আটককৃতরা হলেন: এস কে মোহাম্মদ নাজমুল হোসেন (২৯), সোহাগ বিশ্বাস (২৪) এবং মহসিন মল্লিক (৩৬)। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত আনুমানিক ১১টায় টহল চলাকালে পুরাতন বান্দুরা এলাকার একটি স্থানীয় রেস্তোরাঁ সংলগ্ন স্থানে কয়েকজন ব্যক্তির সন্দেহজনক চলাচল লক্ষ্য করেন সেনা সদস্যরা।
নওগাঁর মহাদেবপুরে ডাম্প ট্রাকের চাপায় ভ্যানের ৫ যাত্রী নিহত
নওগাঁর মহাদেবপুর উপজেলায় ডাম্প ট্রাকের চাপায় একটি ভ্যানের পাঁচ যাত্রী নিহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) ভোরে উপজেলার পাঠকাঠি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মহাদেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল কাসেম জানান, ভোরের দিকে মহাদেবপুর থেকে পত্নীতলার দিকে যাওয়ার সময় একটি ডাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের দুই যাত্রী নিহত হন।
‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চাইলেন আওয়ামী লীগের নেতারা
মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির প্রার্থী নাদিরা আক্তারের নির্বাচনী উঠান বৈঠকে অংশ নিয়েছেন দীর্ঘদিন পলাতক থাকা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অন্তত ২০ জন নেতা-কর্মী। ওই বৈঠকে তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বক্তব্য দেন। মঙ্গলবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় শিবচর পৌরসভার খান বাড়িতে অনুষ্ঠিত উঠান বৈঠকে এ ঘটনা ঘটে। আওয়ামী লীগের এসব নেতার দাবি, সাবেক চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী লিটনের নির্দেশে তারা বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন।
গোসাইরহাটে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
শরীয়তপুর গোসাইরহাট উপজেলার মহেশ্বর পট্টি এলাকায় পুকুরের পানিতে ডুবে মাহিয়া (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে শিশুটির মৃত্যু হয়। নিহত শিশু মাহিয়া উপজেলার মহেশ্বরপট্টি এলাকার শামসুল হক সরদারের মেয়ে মাহিয়া। স্থানীয় ও নিহত শিশুটির পরিবার সূত্রে জানা যায়, শিশু মাহিম বুধবার মহেশ্বর পট্টি তার নিজ বাড়িরর উঠানে খেলাধুলা করতে থাকে এসময় খেলারছলে পাশের পুকুরের পানিতে ডুবে নিখোঁজ হয়।
হান্নান মাসউদের লাঠি মিছিল, বিএনপি প্রার্থীর গাড়িতে হামলা
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বিএনপির নেতাকর্মীদের পাল্টাপাল্টি অভিযোগকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় লাঠি মিছিল, প্রার্থীর গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ এবং নির্বাচনী কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে উপজেলার ওছখালী শহরে এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী আবদুল হান্নান মাসউদের নেতৃত্বে একটি লাঠি মিছিল বের করা হয়।
এমপি হলে পুরোহিত-ইমাম, ছাত্র-দিনমজুর নিয়ে উপদেষ্টা পরিষদ গড়ব: ড. আতিক মুজাহিদ
ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে ৫৪০ জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকের আগমনের তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন। সোমবার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন দেশ থেকে আগত এই পর্যবেক্ষক ও সাংবাদিকদের মধ্যে বিবিসি, রয়টার্স, এপি ও আল জাজিরাসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিনিধিরাও রয়েছেন।