বিএনপিতে যোগ দিলেন জামায়াতের ৩০ নেতাকর্মী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮

রাঙামাটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে বিএনপিতে যোগ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৩০ জন নেতাকর্মী। শুক্রবার সন্ধ্যার পর শহরের বিএনপির পাবলিক হেল্থ এলাকার একটি উঠান বৈঠক শেষে তারা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।

জামায়াতে ইসলামীর ৮ নম্বর ওয়ার্ড ইউনিট কমিটির সাধারণ সম্পাদক মো. আজিজুল হক ও সাবেক সাধারণ সম্পাদক আবুল কালামের নেতৃত্বে নেতাকর্মীরা বিএনপির ধানের শীষের প্রার্থী দীপেন দেওয়ানের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেন।

যোগদান অনুষ্ঠানে মো. আজিজুল হক বলেন, তারা আগে জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে বিএনপির রাজনীতি তাদের কাছে ইতিবাচক মনে হওয়ায় জাতীয়তাবাদী রাজনীতিতে যুক্ত হয়েছেন। তিনি জানান, আজ থেকে তারা তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে কাজ করবেন।

যোগদানকারী নেতাকর্মীরা জানান, কোনো লোভ বা প্রত্যাশা থেকে নয়, বিএনপির আদর্শ ও রাজনীতির প্রতি আস্থা রেখেই তারা দলে যোগ দিয়েছেন। একই অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের আরও ২০ জন বিএনপিতে যোগ দিয়েছেন বলেও জানানো হয়।

অনুষ্ঠানে ধানের শীষের প্রার্থী দীপেন দেওয়ান বলেন, বিএনপিতে নতুন যারা যোগ দিয়েছেন, তাদের তিনি স্বাগত জানান। তিনি বলেন, সবাইকে মন দিয়ে দলের জন্য এবং ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। বিএনপি ধর্মভিত্তিক রাজনীতি করে না উল্লেখ করে তিনি বলেন, এ দলের রাজনীতি দেশ ও মানুষের কল্যাণের জন্য, আর সেই আদর্শেই নতুন সদস্যরা দলে এসেছেন বলে তিনি বিশ্বাস করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম ভূট্টোসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় কারাগারে সাবেক ওসি ও এসআই সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা সদ্য. শাহজালাল বিমানবন্দরে প্যান্ট-অন্তর্বাস থেকে ২৪ কোটি টাকার সোনা উদ্ধার সদ্য. ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় কারাগারে সাবেক ওসি ও এসআই সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা সদ্য. শাহজালাল বিমানবন্দরে প্যান্ট-অন্তর্বাস থেকে ২৪ কোটি টাকার সোনা উদ্ধার