‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চাইলেন আওয়ামী লীগের নেতারা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির প্রার্থী নাদিরা আক্তারের নির্বাচনী উঠান বৈঠকে অংশ নিয়েছেন দীর্ঘদিন পলাতক থাকা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অন্তত ২০ জন নেতা-কর্মী। ওই বৈঠকে তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বক্তব্য দেন।

মঙ্গলবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় শিবচর পৌরসভার খান বাড়িতে অনুষ্ঠিত উঠান বৈঠকে এ ঘটনা ঘটে। আওয়ামী লীগের এসব নেতার দাবি, সাবেক চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী লিটনের নির্দেশে তারা বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন। আওয়ামী লীগের নেতাদের এমন প্রকাশ্য সমর্থনকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও বিতর্ক সৃষ্টি হয়েছে।

বিএনপির একাংশের নেতা-কর্মীদের ভাষ্য, মাদারীপুর-১ আসনটি ঐতিহ্যগতভাবে আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা। জেলার বর্তমান ও সাবেক জনপ্রতিনিধিদের বড় একটি অংশ সাবেক সংসদ সদস্য নূর-ই আলম চৌধুরী লিটনের অনুসারী। তার সবুজ সংকেত পাওয়ার পর থেকেই আওয়ামী লীগের পলাতক নেতা-কর্মীরা প্রকাশ্যে বিএনপির প্রার্থীর পক্ষে উঠান বৈঠকে অংশ নিচ্ছেন।

বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, গত সোমবার থেকে নাদিরা আক্তার আওয়ামী লীগের নেতাদের সঙ্গে নিয়ে একাধিক উঠান বৈঠক করছেন। মঙ্গলবার সন্ধ্যার বৈঠকটি ছিল তুলনামূলক বড় পরিসরের। এতে বিএনপি ও আওয়ামী লীগের নেতারা পাশাপাশি বসে বক্তব্য দেন।

শিবচর পৌর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, যুগ্ম আহ্বায়ক জহের গোমস্তা, সদস্য আবু জাফর চৌধুরী, পৌর বিএনপির সদস্যসচিব আজমল খানসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা। বৈঠকটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্যসচিব সোহল রানা।

বৈঠকে আওয়ামী লীগের পক্ষে বক্তব্য দেন শিবচর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. আওলাদ হোসেন খান, কাঁঠালবাড়ি ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম আতাহার ব্যাপারী, উপজেলা যুবলীগের সভাপতি ইলিয়াস পাশা, চরজানাজাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন রায়হান সরকারসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক জনপ্রতিনিধিরা।

এ সময় শিবচর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন খান প্রায় তিন মিনিট বক্তব্য দিয়ে ধানের শীষের পক্ষে কাজ করার ঘোষণা দেন। বক্তব্যের শেষে তিনি ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন।

উঠান বৈঠকে বিএনপির প্রার্থী নাদিরা আক্তার বলেন, ‘আমাদের দলের চেয়ারম্যান বলেছেন—সবার আগে বাংলাদেশ। তাই আমরা বলি, সবার আগে শিবচর। কে কোন দল করে, সেটা বড় কথা নয়; বড় কথা হলো আমরা সবাই মানুষ।’

তিনি আরও বলেন, ‘আগামীতে শিবচরে কোনো মিথ্যা মামলা থাকবে না এবং কাউকে অযথা হয়রানি করা হবে না। আমরা ঐক্যবদ্ধ থাকলে শিবচরকে আধুনিকভাবে গড়ে তোলা সম্ভব।’

শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান বলেন, 'আওয়ামী লীগের নেতারা স্বেচ্ছায় বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়েছেন। এখানে কোনো দলকে পুনর্বাসনের বিষয় নেই।'

উল্লেখ্য, প্রথম দফায় বিএনপি মাদারীপুর-১ আসনে কামাল জামান মোল্লাকে মনোনয়ন দিলেও পরে মনোনয়ন পরিবর্তন করে নাদিরা আক্তারকে প্রার্থী ঘোষণা করা হয়। এ নিয়ে অসন্তোষের জেরে দুই বিদ্রোহী প্রার্থীসহ উপজেলা বিএনপির ১০ নেতাকে কেন্দ্রীয় কমিটি থেকে বহিষ্কার করা হয়।

অন্যদিকে, বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থীরাও আওয়ামী লীগের নেতাদের সমর্থন পাওয়ার দাবি করছেন। সম্প্রতি স্বতন্ত্র প্রার্থী কামাল জামান মোল্লার উঠান বৈঠকে শিবচর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যানসহ কয়েকজন নেতা অতীত কর্মকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় কারাগারে সাবেক ওসি ও এসআই সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা সদ্য. শাহজালাল বিমানবন্দরে প্যান্ট-অন্তর্বাস থেকে ২৪ কোটি টাকার সোনা উদ্ধার সদ্য. শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় কারাগারে সাবেক ওসি ও এসআই সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা সদ্য. শাহজালাল বিমানবন্দরে প্যান্ট-অন্তর্বাস থেকে ২৪ কোটি টাকার সোনা উদ্ধার সদ্য. শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং