বুধবার (২১ জানুয়ারি) সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ কার্যক্রম চলাকালীন এই ঘটনা ঘটে।
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার বলেন, 'আমরা আইনের অধীনে কাজ করছি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর জাতীয় পার্টির প্রতীক বরাদ্দ না করার কোনো সুযোগ নেই। আইনকে বাদ দিয়ে কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব নয়।'
এ ঘটনায় এনসিপির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক লিখিতভাবে রিটার্নিং কর্মকর্তাকে অভিযোগ দেন।