ইনসানিয়াত বিপ্লবের নির্বাচনী ইশতেহার ঘোষণা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
ইনসানিয়াতের দর্শনের আলোকে বৈষম্যহীন মানবতার রাষ্ট্র গঠনের লক্ষ্যে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ তাদের নির্বাচনী ইশতেহারে ৪৮টি প্রতিশ্রুতি ঘোষনা করেছে।

সোমবার (২৬ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চে আয়োজিত এক অনুষ্ঠানে এসব প্রতিশ্রুতি আনুষ্ঠানিকভাবে তুলে ধরেন সংগঠনের ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের প্রার্থী শেখ হানিফ।

ইশতেহার ঘোষণাকালে শেখ হানিফ বলেন, 'ইনসানিয়াত বিপ্লবের রাজনীতির মূল দর্শন হলো মানুষকে মানুষ হিসেবে দেখা ধর্ম, বর্ণ, লিঙ্গ, জাতি কিংবা জাতীয়তার ভিত্তিতে কোনো বিভাজন নয়।'

তিনি বলেন, 'মানবতার রাজনীতি ছাড়া পৃথিবীর সব রাজনীতি শেষ পর্যন্ত একক গোষ্ঠীবাদ ও স্বৈরশাসনের দিকে ধাবিত হয়, যা মানবজীবন ও রাষ্ট্রের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনে।'

ঘোষিত ইশতেহারে শিল্পকারখানা স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি, মানবিক ও বিজ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা, কৃষি উন্নয়ন, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা, ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতকরণ এবং সব নাগরিকের সমান নিরাপত্তা ও মর্যাদাভিত্তিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার করা হয়।

প্রার্থী শেখ হানিফ বলেন, 'ধর্মের নামে সাম্প্রদায়িক হিংস্র রাজনীতি এবং বস্তবাদী জাতীয়তাবাদের নামে একক গোষ্ঠীকেন্দ্রিক শাসন। উভয়ই মানবতার জন্য ক্ষতিকর। ইনসানিয়াত বিপ্লব এসব চরমপন্থার বাইরে দাঁড়িয়ে সর্বজনীন মানবতার রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়। তিনি আরও বলেন, মানবতার রাষ্ট্রে প্রত্যেক মানুষ তার নিজ নিজ বিশ্বাস, মতাদর্শ ও জীবনধারা নিয়ে স্বাধীনভাবে বসবাস করতে পারবে এবং রাষ্ট্র হবে সব নাগরিকের নিরাপত্তা ও অধিকার রক্ষার নিশ্চয়তা।'

মানবতার রাজনীতির প্রবর্তক ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াত এর দিকনির্দেশনায় জেলা সদস্য সচিব মাঈন উদ্দিন টিটুর সঞ্চালনায় নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইনশানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য ও জেলা কমিটির উপদেষ্টা আহমদ শাহ মোর্শেদ।

এসময় ব্রাহ্মণবাড়িয়ার নির্বাচনী ৬টি আসনের আপেল প্রতীকের প্রার্থী ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের জেলা যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার শরীফ মৃধা, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর একাংশ) আসনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও জেলা সদস্য সচিব মো. মাঈন উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনের আখাউড়া উপজেলা শাখা সাধারণ সম্পাদক এড. রফি উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের জেলা যুগ্ম আহবায়ক মোহাম্মদ আশরাফুল হক এবং ব্রাহ্মণবাড়িয়া-৬( বাঞ্ছারামপুর) আসনের জেলা যুগ্ম আহবায়ক মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে আসন্ন নির্বাচনে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের আপেল প্রতীকে ভোট প্রার্থনা করে র‌্যালী বের করে। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সদ্য সংবাদ/মমিনুল হক রুবেল

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় কারাগারে সাবেক ওসি ও এসআই সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা সদ্য. শাহজালাল বিমানবন্দরে প্যান্ট-অন্তর্বাস থেকে ২৪ কোটি টাকার সোনা উদ্ধার সদ্য. শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় কারাগারে সাবেক ওসি ও এসআই সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা সদ্য. শাহজালাল বিমানবন্দরে প্যান্ট-অন্তর্বাস থেকে ২৪ কোটি টাকার সোনা উদ্ধার সদ্য. শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং