বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে পৌরশহর কলেজ পাড়ায় বাঁধন কমিউনিটি সেন্টার চত্বরে এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা দলের সাবেক সভানেত্রী জান্নাত পারভীন স্মৃতির সভাপতিত্বে ও আখাউড়া পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন লিটনের সঞ্চালনায়, সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুশফিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুশফিকুর রহমান এর বড় জামাতা জনাব আশফাক জামিল রহমান তাপস, বড় মেয়ে মেহভীন রহমান মুনিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নাছির উদ্দিন হাজারী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, জেলা নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব খন্দকার মো. বিল্লাল হোসেন, আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু,সহ-সভাপতি মো. বাহার মিয়া, সহ-সভাপতি আবুল ফারুক বকুল প্রমূখ।
প্রধান অতিথি বলেন, 'বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিসহ মহিলা সমাবেশে মানুষের ঢল নামছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজ অত্যন্ত সুসংগঠিত। বিএনপি সরকার গঠন করলে আপনাদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও স্বাস্থ্য কার্ড এসব কর্মসূচি বাস্তবায়ন করা হবে।'