সারাদেশ
শেরপুর–৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যু
বাংলাদেশ জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি এবং শেরপুর–৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ। পরিবার সূত্র জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাঁকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
প্রার্থিতা প্রত্যাহারের দিনেও ঢাকা–২ ও ৩ আসনে মাঠ ছাড়েননি কেউ
কেরানীগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনেও ঢাকা–২ ও ঢাকা–৩ আসনে কোনো প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়াননি। ফলে দুই আসন মিলিয়ে মোট ১১ জন প্রার্থী চূড়ান্তভাবে ভোটের লড়াইয়ে থাকছেন। আগামীকাল বুধবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে এ তথ্য জানান কেরানীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও ঢাকা–২ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম।
নরসিংদীতে ওয়ার্কশপে ঘুমন্ত যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ
নরসিংদীতে চঞ্চল চন্দ্র ভৌমিক (২৩) নামে এক যুবককে পুড়িয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৩ জানুয়ারি) গভীর রাতে শহরের পুলিশ লাইন এলাকায় এই ঘটনা ঘটে। নিহত চঞ্চল কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামের খোকন চন্দ্র ভৌমিকের ছেলে। নরসিংদী শহরের খাঁবাড়ী মসজিদ মার্কেটের একটি গাড়ি ওয়ার্কশপে কাজ করতেন তিনি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতের খাবার খেয়ে দোকানের ভেতরেই ঘুমিয়ে পড়েন চঞ্চল।
নিখোঁজের তিন দিন পর সাবেক ছাত্রলীগ নেতার বস্তাবন্দি মরদেহ উদ্ধার
নরসিংদীর বেলাব উপজেলায় নিখোঁজের তিন দিন পর আজিমুল কাদের ভূঁইয়া (৪০) নামে এক সাবেক ছাত্রলীগ নেতার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার বাজনাব ইউনিয়নের বীর বাঘবের গ্রামের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আজিমুল কাদের ভূঁইয়া ওই এলাকার মৃত মান্নান ভূঁইয়ার ছেলে। তিনি একজন প্রতিষ্ঠিত পোলট্রি খামার ব্যবসায়ী ছিলেন। পাশাপাশি তিনি বেলাব উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাজনাব ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
শরীয়তপুরে বিষপানে কিশোরের আত্মহত্যা
শরীয়তপুরের গোসাইরহাটে বিষপানে ইয়াসিন (১৬) নামে এক কিশোরের আত্মহত্যার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২০ জানুয়ারী) সাড়ে ৪ টায় উপজেলার ইদিলপুর ইউনিয়নে তরজুশুরগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ইয়াসমিন তরজুশুরগাঁও গ্রামের রফিক সরদারের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে পরিবারের সদস্যদের অজান্তে বিষপান করে ইয়াসিন। বিষয়টি জানার পর পরিবারের সদস্যরা তাকে দ্রুত গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নবীনগর উপজেলা ও সকল ইউনিয়ন যুবদলের কমিটি স্থগিত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা যুবদলসহ উপজেলার অধীনস্থ সকল ইউনিয়ন যুবদলের কমিটি ও সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) বিকালে বাংলাদেশ কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নবীনগর উপজেলা ও এর আওতাধীন সকল ইউনিয়ন যুবদলের কার্যক্রম স্থগিত থাকবে।
পটুয়াখালীতে গর্ভবতী নারী জামায়াত নেত্রীর ওপর হামলা ও অপহরণের অভিযোগ
পটুয়াখালীতে জামায়াতে ইসলামীর ইউনিয়ন সেক্রেটারিকে অপহরণ এবং তার স্ত্রীর ওপর হামলার ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগীয় সেক্রেটারি অধ্যক্ষ নূরুন্নিসা সিদ্দীকা। রোববার (৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি এই হামলাকে ‘জঘন্যতম কলঙ্ক’ বলে অভিহিত করেন। বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় ইউনিয়ন সেক্রেটারিকে নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করার পর অপহরণ করা হয়। এ সময় তার স্ত্রী, চন্দ্রদ্বীপ ইউনিয়ন জামায়াতের দায়িত্বশীল নারী, সেও পাশবিক হামলার শিকার হন।
সরকারি অ্যাম্বুলেন্সে গণভোটের প্রচার, সমালোচনার মুখে প্রত্যাহার
নাটোর পৌরবাসীর জন্য দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভারত সরকারের উপহার হিসেবে পাওয়া প্রায় সাড়ে ৪ কোটি টাকা মূল্যের একটি লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স ভোটের প্রচারণায় ব্যবহারের ঘটনায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। সমালোচনার মুখে মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই অ্যাম্বুলেন্সটি প্রচার কার্যক্রম থেকে প্রত্যাহার করে আবার পৌরসভার গ্যারেজে ফিরিয়ে নেওয়া হয়েছে।
অটো রিকশা চলাচলের দাবিতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
অটো রিকশা চলাচলের অনুমতি ও পুলিশি হয়রানির প্রতিবাদে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে অটো রিকশা চালকরা। রোববার (২৫ জানুয়ারি ২০২৬) সকাল আনুমানিক ৮টা ৩৫ মিনিটে গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন পুরান বাজার তুলা গবেষণা কেন্দ্রের সামনে প্রায় ২০০ থেকে ২৫০ জন অটো রিকশা চালক মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি শুরু করেন।
নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিতে স্কুল শিক্ষার্থী নিহত
নরসিংদীর রায়পুরা উপজেলায দুই পক্ষের গোষ্ঠীগত আধিপত্য বিস্তারের কারণে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ১৪ বছর বয়সী স্কুল শিক্ষার্থী মুস্তাকিম মিয়া নিহত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মুস্তাকিম ওই এলাকার সৌদি প্রবাসী মাসুদ রানার ছেলে এবং স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চরাঞ্চল সায়দাবাদ এলাকায় দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার ও গোষ্ঠীগত দ্বন্দ্ব চলছিল।
চট্টগ্রামে বিএনপির সমাবেশে ধানের তৈরি জামা পরে হাজির দুই কৃষক
চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির নির্বাচনী সমাবেশকে ঘিরে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ভোর থেকেই ব্যানার–ফেস্টুন, স্লোগান আর মিছিলের ঢলে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। এরই মধ্যে ধানের চারায় তৈরি ব্যতিক্রমী জামা পরে সমাবেশে হাজির হয়ে সবার দৃষ্টি কাড়েন দুই কৃষক। রোববার (২৫ জানুয়ারি) সকালে ধানের চারা শরীরে জড়িয়ে সমাবেশস্থলে উপস্থিত হন নেপাল চন্দ্র দাশ ও সাইদুল ইসলাম। তাঁরা চট্টগ্রামের মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের বাসিন্দা এবং কৃষক দলের সক্রিয় কর্মী।
নবীনগরে জামায়াত জোটের মতবিনিময় সভা, রিক্সা প্রতীকে ভোট চাইলেন প্রার্থী
ব্রাহ্মণবাড়িয়া (৫) নবীনগর সংসদীয় আসনে ১০ দলীয় জোটের মতবিনিময় সভায় রিক্সা প্রতিকে ভোট চাইলেন বাংলাদেশ খেলাফত মজলিসের এমপি পদপ্রার্থী মুফতি আমজাদ হোসেন আশরাফী। শনিবার (২৫ জানুয়ারি ২০২৬) সকালে নবীনগর পৌর এলাকার জল্লায় (কনিকাড়া ব্রীজ সংলগ্ন) থ্রি-স্টার কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এসময়, মাওঃ ছিদ্দিকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া (৫) নবীনগর আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের এমপি পদপ্রার্থী মুফতি আমজাদ হোসেন আশরাফী।