রোববার (২৫ জানুয়ারি ২০২৬) সকাল আনুমানিক ৮টা ৩৫ মিনিটে গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন পুরান বাজার তুলা গবেষণা কেন্দ্রের সামনে প্রায় ২০০ থেকে ২৫০ জন অটো রিকশা চালক মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি শুরু করেন।
অবরোধের ফলে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের উভয় লেনে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। এতে যাত্রী ও যানবাহন চালকদের ভোগান্তি চরমে পৌঁছায়।
খবর পেয়ে শ্রীপুর থানা ও মাওনা হাইওয়ে থানার পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে।