সরকারি অ্যাম্বুলেন্সে গণভোটের প্রচার, সমালোচনার মুখে প্রত্যাহার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
নাটোর পৌরবাসীর জন্য দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভারত সরকারের উপহার হিসেবে পাওয়া প্রায় সাড়ে ৪ কোটি টাকা মূল্যের একটি লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স ভোটের প্রচারণায় ব্যবহারের ঘটনায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। সমালোচনার মুখে মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই অ্যাম্বুলেন্সটি প্রচার কার্যক্রম থেকে প্রত্যাহার করে আবার পৌরসভার গ্যারেজে ফিরিয়ে নেওয়া হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০২২ সালের শুরুতে ভারত সরকার বন্ধুত্বের নিদর্শন হিসেবে নাটোর পৌরসভা, নাটোর আধুনিক সদর হাসপাতাল ও সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি করে মোট তিনটি অত্যাধুনিক আইসিইউ অ্যাম্বুলেন্স উপহার দেয়।

ওই বছরের ১৬ ফেব্রুয়ারি নাটোর পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাট্টি নাটোর পৌর মেয়রের হাতে অ্যাম্বুলেন্সের চাবি তুলে দেন।

সর্বশেষ গত সোমবার নাটোর পৌরসভার আইসিইউ অ্যাম্বুলেন্সটিতে নির্বাচনী স্টিকার লাগানো অবস্থায় শহরের রাস্তায় ভোটের প্রচারে নামানো হয়। প্রচারের সুবিধার্থে গাড়িটির ছাদে সাউন্ড সিস্টেমও বসানো হয়। বিষয়টি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে তীব্র সমালোচনা শুরু হয়। পরে কর্তৃপক্ষ দ্রুত সিদ্ধান্ত বদলে অ্যাম্বুলেন্সটি গ্যারেজে ফিরিয়ে নেয়।

এ বিষয়ে নাটোর পৌরসভার কর আদায়কারী জুলফিকুল হায়দার বলেন, 'অ্যাম্বুলেন্স থেকে কোনো রাজস্ব আসে না, বরং সচল রাখতে পৌরসভার অর্থ ব্যয় করতে হয়। জ্বালানি খরচ বেশি হওয়ায় সেবাগ্রহীতারাও ভাড়া নিতে আগ্রহী হন না। এ কারণে দীর্ঘদিন ধরে অ্যাম্বুলেন্সটি গ্যারেজে পড়ে ছিল। সম্প্রতি জেলা প্রশাসনের একটি নির্বাচনসংক্রান্ত সভায় বিভিন্ন দপ্তরকে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারের মৌখিক নির্দেশ দেওয়া হয়। তখন অ্যাম্বুলেন্সটি সচল রাখতে ভোটের গাড়ি হিসেবে ব্যবহারের চিন্তা করা হয়। তবে সমালোচনার পর সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে।'

পৌরসভার নির্বাহী কর্মকর্তা আমিনুর রহমান বলেন, 'অ্যাম্বুলেন্সকে ভোটের গাড়ি হিসেবে ব্যবহারের বিষয়ে ভারপ্রাপ্ত পৌর প্রশাসক কোনো সিদ্ধান্ত দেননি। কার সিদ্ধান্তে এটি করা হয়েছে, সে বিষয়ে তিনি মন্তব্য করতে চাননি।'

তিনি আরও জানান, মাত্র দুই ঘণ্টা অ্যাম্বুলেন্সটি প্রচারণায় ব্যবহৃত হয়েছিল। সমালোচনা শুরু হতেই তাৎক্ষণিকভাবে গাড়িটি গ্যারেজে ফিরিয়ে আনা হয়।

সরকারি ও জীবনরক্ষাকারী একটি সেবা যানকে রাজনৈতিক প্রচারে ব্যবহারের ঘটনাকে দায়িত্বজ্ঞানহীন ও অনৈতিক বলে মনে করছেন সচেতন মহল। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পে-স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন, জানানো হলো ৮ সিদ্ধান্ত সদ্য. মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড সদ্য. চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা তামাকভর্তি ১০ কনটেইনার জব্দ সদ্য. বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার সদ্য. তাহসিফের পুরনো বক্তব্য ভাইরাল: সেই ভিডিও ছড়ানোর অভিযোগেই হয়তো আজ আমি এয়ার ফোর্সে নেই সদ্য. সুদানে ড্রোন হামলায় প্রাণ গেল ১০০ জনের, আহত ১১৩ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পে-স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন, জানানো হলো ৮ সিদ্ধান্ত সদ্য. মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড সদ্য. চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা তামাকভর্তি ১০ কনটেইনার জব্দ সদ্য. বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার সদ্য. তাহসিফের পুরনো বক্তব্য ভাইরাল: সেই ভিডিও ছড়ানোর অভিযোগেই হয়তো আজ আমি এয়ার ফোর্সে নেই সদ্য. সুদানে ড্রোন হামলায় প্রাণ গেল ১০০ জনের, আহত ১১৩