চট্টগ্রামে বিএনপির সমাবেশে ধানের তৈরি জামা পরে হাজির দুই কৃষক

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির নির্বাচনী সমাবেশকে ঘিরে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ভোর থেকেই ব্যানার–ফেস্টুন, স্লোগান আর মিছিলের ঢলে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। এরই মধ্যে ধানের চারায় তৈরি ব্যতিক্রমী জামা পরে সমাবেশে হাজির হয়ে সবার দৃষ্টি কাড়েন দুই কৃষক।

রোববার (২৫ জানুয়ারি) সকালে ধানের চারা শরীরে জড়িয়ে সমাবেশস্থলে উপস্থিত হন নেপাল চন্দ্র দাশ ও সাইদুল ইসলাম। তাঁরা চট্টগ্রামের মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের বাসিন্দা এবং কৃষক দলের সক্রিয় কর্মী। তাঁদের ব্যতিক্রমী উপস্থিতিতে মুহূর্তেই উৎসাহ ছড়িয়ে পড়ে নেতা-কর্মীদের মাঝে।

ধানের চারায় তৈরি জামা পরে স্লোগান দিতে দিতে মাঠে প্রবেশ করলে আশপাশে ভিড় করেন দলীয় নেতা-কর্মীরা। কেউ মোবাইলে ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন—ব্যতিক্রমী এই দৃশ্য ঘিরে তৈরি হয় আলাদা আকর্ষণ।

নেপাল চন্দ্র দাশ বলেন, ‘ধান আমাদের জীবন, আমাদের অস্তিত্ব। সেই ধান শরীরে ধারণ করেই আমরা রাজপথে নেমেছি। এটাই আমাদের ভালোবাসা ও প্রতিবাদের ভাষা।’

সাইদুল ইসলাম বলেন, ‘আমরা কৃষক দলের রাজনীতি করি। মাঠে যেমন ফসলের জন্য লড়াই করি, রাজনীতিতেও তেমনি লড়াই করি। ভোটের অধিকার ও কৃষকের মাটি রক্ষার আন্দোলনের প্রতীক হিসেবেই ধানের চারা নিয়ে সমাবেশে এসেছি।’

মিরসরাই উপজেলা কৃষক দলের সহ-সভাপতি ওয়াহিদুজ্জামান বলেন, ‘নেপাল চন্দ্র দাশ ও সাইদুল ইসলাম আমাদের গর্ব। তাঁরা প্রতিটি সভা-সমাবেশেই শরীরে ধানের চারা লাগিয়ে অংশ নেন। আজকের সমাবেশে ওয়াহেদপুর ইউনিয়ন কৃষক দলের প্রায় ৫০০ নেতা-কর্মী যোগ দিয়েছেন। ধানের প্রতীক শুধু একটি ফসল নয়, এটি কৃষকের আত্মপরিচয় ও আন্দোলনের শক্তি।’

ভোর থেকেই চট্টগ্রাম নগরের বহদ্দারহাট, মুরাদপুর, জিইসি, লালখানবাজার, টাইগারপাসসহ বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন নেতা-কর্মীরা। বাস ও ট্রাকে করে আশপাশের উপজেলার হাজারো কর্মী-সমর্থকও মাঠে প্রবেশ করেন। ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড, পতাকা, রঙিন ক্যাপ ও টি-শার্টে সজ্জিত নেতা-কর্মীদের উপস্থিতিতে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠ রূপ মহা সমাবেশে।

সদ্য সংবাদ/সাখাওয়াত সাকিব

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পে-স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন, জানানো হলো ৮ সিদ্ধান্ত সদ্য. মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড সদ্য. চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা তামাকভর্তি ১০ কনটেইনার জব্দ সদ্য. বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার সদ্য. তাহসিফের পুরনো বক্তব্য ভাইরাল: সেই ভিডিও ছড়ানোর অভিযোগেই হয়তো আজ আমি এয়ার ফোর্সে নেই সদ্য. সুদানে ড্রোন হামলায় প্রাণ গেল ১০০ জনের, আহত ১১৩ সদ্য. ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পে-স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন, জানানো হলো ৮ সিদ্ধান্ত সদ্য. মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড সদ্য. চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা তামাকভর্তি ১০ কনটেইনার জব্দ সদ্য. বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার সদ্য. তাহসিফের পুরনো বক্তব্য ভাইরাল: সেই ভিডিও ছড়ানোর অভিযোগেই হয়তো আজ আমি এয়ার ফোর্সে নেই সদ্য. সুদানে ড্রোন হামলায় প্রাণ গেল ১০০ জনের, আহত ১১৩ সদ্য. ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ