নবীনগরে জামায়াত জোটের মতবিনিময় সভা, রিক্সা প্রতীকে ভোট চাইলেন প্রার্থী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
ব্রাহ্মণবাড়িয়া (৫) নবীনগর সংসদীয় আসনে ১০ দলীয় জোটের মতবিনিময় সভায় রিক্সা প্রতিকে ভোট চাইলেন বাংলাদেশ খেলাফত মজলিসের এমপি পদপ্রার্থী মুফতি আমজাদ হোসেন আশরাফী।

শনিবার (২৫ জানুয়ারি ২০২৬) সকালে নবীনগর পৌর এলাকার জল্লায় (কনিকাড়া ব্রীজ সংলগ্ন) থ্রি-স্টার কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

এসময়, মাওঃ ছিদ্দিকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া (৫) নবীনগর আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের এমপি পদপ্রার্থী মুফতি আমজাদ হোসেন আশরাফী।

আমজাদ হোসেন আশরাফী তার বক্তব্যে বলেন, 'নবীনগরে স্বাধীনতার পর আমিই একমাত্র আলেম। এই প্রথম নবীনগরবাসী কোনো আলেমকে ভোট দেওয়ার সুযোগ পাবে। আমার টাকা-পয়সা নেই, একজন আলেম হিসেবে আপনারা আমাকে ভোট দেবেন। আমি জিতলে জিতে যাবে এদেশের আলেম, মাওলানা, মুফতি। আমি অবৈধ টাকা দেবো না, ইনশাল্লাহ নির্বাচিত হলে অবৈধ টাকা নেবোও না। আমি আপনাদের জন্য আছি, আপনারা আমার জন্য রিক্সা মার্কায় ভোট দিন।'

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওলানা আনোয়ার হোসেন নুরী, মাওলানা আবু সুফিয়ান নবীপুরী, মাওলানা ইউসুফ খান, মাওলানা ইব্রাহিম, মাওলানা আমিরুল ইসলাম, মাওলানা কাইউম ফারুকী, মাওলানা মকবুল হোসেন, মাওলানা আবু বকর, মাওলানা আখতার, মাওলানা আব্দুল খালেক, মাওলানা নুরে আলম, মাওলানা আব্দুল খালেদ, মুফতি আবুল বাশার, মাওলানা আব্দুর রউফ, মাওলানা নুর মোহাম্মদসহ অন্যান্যরা।

এসময় নবীনগর উপজেলার ১০ দলীয় জোটের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের স্থানীয় নেতাকর্মীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সদ্য সংবাদ/মমিনুল হক রুবেল

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পে-স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন, জানানো হলো ৮ সিদ্ধান্ত সদ্য. মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড সদ্য. চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা তামাকভর্তি ১০ কনটেইনার জব্দ সদ্য. বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার সদ্য. তাহসিফের পুরনো বক্তব্য ভাইরাল: সেই ভিডিও ছড়ানোর অভিযোগেই হয়তো আজ আমি এয়ার ফোর্সে নেই সদ্য. সুদানে ড্রোন হামলায় প্রাণ গেল ১০০ জনের, আহত ১১৩ সদ্য. ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পে-স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন, জানানো হলো ৮ সিদ্ধান্ত সদ্য. মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড সদ্য. চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা তামাকভর্তি ১০ কনটেইনার জব্দ সদ্য. বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার সদ্য. তাহসিফের পুরনো বক্তব্য ভাইরাল: সেই ভিডিও ছড়ানোর অভিযোগেই হয়তো আজ আমি এয়ার ফোর্সে নেই সদ্য. সুদানে ড্রোন হামলায় প্রাণ গেল ১০০ জনের, আহত ১১৩ সদ্য. ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ