নরসিংদীতে ওয়ার্কশপে ঘুমন্ত যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
নরসিংদীতে চঞ্চল চন্দ্র ভৌমিক (২৩) নামে এক যুবককে পুড়িয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) গভীর রাতে শহরের পুলিশ লাইন এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত চঞ্চল কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামের খোকন চন্দ্র ভৌমিকের ছেলে। নরসিংদী শহরের খাঁবাড়ী মসজিদ মার্কেটের একটি গাড়ি ওয়ার্কশপে কাজ করতেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতের খাবার খেয়ে দোকানের ভেতরেই ঘুমিয়ে পড়েন চঞ্চল। গভীর রাতে দুর্বৃত্তরা দোকানের শাটারের নিচে আগুন লাগিয়ে দেন। দোকানের ভেতরে পেট্রল ও ডিজেল থাকায় মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং তাতেই পুড়ে মারা যায় চঞ্চল।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, কয়েকজন ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে শাটারে আগুন দিচ্ছেন।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. গুলশানা কবির জানান, একজনকে সম্পূর্ণ পোড়া অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। পরে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ আর এম আল মামুন বলেন, 'সংবাদ পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছি এবং ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। অপরাধীদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ করছে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পে-স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন, জানানো হলো ৮ সিদ্ধান্ত সদ্য. মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড সদ্য. চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা তামাকভর্তি ১০ কনটেইনার জব্দ সদ্য. বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার সদ্য. তাহসিফের পুরনো বক্তব্য ভাইরাল: সেই ভিডিও ছড়ানোর অভিযোগেই হয়তো আজ আমি এয়ার ফোর্সে নেই সদ্য. সুদানে ড্রোন হামলায় প্রাণ গেল ১০০ জনের, আহত ১১৩ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পে-স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন, জানানো হলো ৮ সিদ্ধান্ত সদ্য. মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড সদ্য. চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা তামাকভর্তি ১০ কনটেইনার জব্দ সদ্য. বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার সদ্য. তাহসিফের পুরনো বক্তব্য ভাইরাল: সেই ভিডিও ছড়ানোর অভিযোগেই হয়তো আজ আমি এয়ার ফোর্সে নেই সদ্য. সুদানে ড্রোন হামলায় প্রাণ গেল ১০০ জনের, আহত ১১৩