সারাদেশ
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে নাগেশ্বরীতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি
৯ম পে-স্কেলের গেজেট প্রকাশসহ ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিক্ষোভ মিছিল ও অবস্থা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) থেকে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ৯টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে উপজেলা চত্বরে এ বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি ও করেন তারা। কর্মসূচি পালনকালে সকাল ৯টায় একটি বিক্ষোভ মিছিল উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে অবস্থান কর্মসূচিতে অংশ নেন।
ভালুকায় মাকে গলাকেটে হত্যা, জিজ্ঞাসাবাদের জন্য মেয়ে আটক
ময়মনসিংহের ভালুকা উপজেলায় রাহিমা খাতুন (৩৬) নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের কিশোরী মেয়ে সোমাইয়া আক্তারকে (১৭) আটক করেছে পুলিশ। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও গ্রামের গাংগাটিয়াপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রাহিমা খাতুনের স্বামী বিল্লাল হোসেন স্থানীয় সিডস্টোর বাজারে লেপতোষকের ব্যবসা করেন। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না।
কেরানীগঞ্জের গুলিবিদ্ধ বিএনপি নেতা হাসান মোল্লার মারা গেছেন
গুলিবিদ্ধ কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লা মারা গেছেন। শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ ওই হাসপাতালেই রাখা হয়েছে। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসাধীন থাকা বিএনপি নেতা হাসান মোল্লা মারা গেছেন।
ময়মনসিংহে বিএনপি প্রার্থীর পক্ষে টাকা বিতরণকালে আটক ৬
ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে বিএনপির প্রার্থীর পক্ষে ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগে ছয়জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বগাজান এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন: আবদুল হামিদ (৭৫), মো. তানভীর (৪২), গোলাম রাব্বী (২৩), মেহেদী হাসান (৪০), মো. শামসুদ্দিন (৭৪) ও গোলাম শহীদ (৫০)। অভিযানকালে তাদের কাছ থেকে ছয়টি মোবাইল ফোন, ২৫ হাজার টাকা, একটি হিসাবের খাতা এবং একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
বাসর রাতে মুখ ধোয়ার পর কনেকে চিনতে পারছেন না বর, অতঃপর...
বিয়ের পিঁড়িতে হাসিমুখে বসেছিলেন রায়হান কবির। কিন্তু বাসর ঘরে ঢুকেই তাঁর দাবি, জীবনের সবচেয়ে বড় ধাক্কা খান তিনি। অভিযোগ, যাকে দেখে পছন্দ করে বিয়ে করেছিলেন, ঘোমটা খুলতেই দেখা যায় তিনি অন্য একজন। এই পাত্রী বদলের অভিযোগ ঘিরে গত কয়েক দিন ধরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ও রাণীশংকৈল এলাকায় তীব্র আলোচনার সৃষ্টি হয়।
আচরণবিধি লঙ্ঘনের জন্য পঞ্চগড়-১ সংসদীয় আসনে দুই প্রার্থীকে শোকজ
পঞ্চগড়-১ সংসদীয় আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী মো. সারজিস আলম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী মুহাম্মদ নওশাদ জমিরকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা প্রশাসন। পঞ্চগড়ের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী মো. সায়েমুজ্জামান স্বাক্ষরিত নোটিশ শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে জারি করা হয়।
জেলারের বিরুদ্ধে ৫ লাখ টাকা ঘুষের অভিযোগ সাদ্দামের, জেলার বললেন সম্পূর্ণ মিথ্যা
যশোর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে বুধবার সন্ধ্যার পর বাগেরহাটে পৌঁছান জুয়েল হাসান। স্ত্রী ও সন্তানের কবর জিয়ারত শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলার সময় তিনি অভিযোগ করেন, বাগেরহাট জেলা কারাগারের জেলার তাঁর কাছে পাঁচ লাখ টাকা ঘুষ দাবি করেছিলেন। তাঁর ভাষ্য অনুযায়ী, বাগেরহাটে থাকতে হলে ওই টাকা দিতে হবে বলে জানানো হয়েছিল। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে।
অনুমতি ছাড়া বাংলাদেশ ছাড়ল রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তা
বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) ৯ জন ভারতীয় কর্মকর্তা কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই বাংলাদেশ ত্যাগ করেছেন। এভাবে তাদের চলে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ। বিষয়টি তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে জাপা প্রার্থী নির্বাচন থেকে সরে গেলেন, ভয় দেখানোর অভিযোগ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মো. জিয়াউল হক মৃধা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। সরাইল–আশুগঞ্জ–বিজয়নগর আংশিক নিয়ে গঠিত এই আসনে তার এই সিদ্ধান্তের বিষয়টি রোববার ৮ ফেব্রুয়ারি সংবাদমাধ্যমে পাঠানো স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। পারিবারিক সূত্র ও স্থানীয় নেতাকর্মীরাও বিষয়টি নিশ্চিত করেছেন।
ব্রাহ্মণবাড়িয়া–৪ আসনে প্রার্থিতা প্রত্যাহার করলেন স্বতন্ত্র প্রার্থী হাজারী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে ব্রাহ্মণবাড়িয়া–৪ (কসবা–আখাউড়া) সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী নাছির উদ্দীন হাজারী তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা প্রত্যাহার করে নেন।
‘নির্বাচনের সামনে প্রচুর অস্ত্র মজুত হচ্ছে’—বিএনপি নেতাকর্মীর ভিডিও ভাইরালের পর গ্রেফতার ৪
জাতীয় নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র কেনা ও মজুত নিয়ে কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সোনারগাঁয়ের বিএনপি নেতা বজলুর রহমান ওরফে ‘ডন বজলু’সহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। শনিবার (২৪ জানুয়ারি) র্যাব সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়।
প্যারোলে মুক্তি মেলেনি ছাত্রলীগ নেতার, কারাফটকে দেখলেন মৃত স্ত্রী-সন্তানের মুখ
স্ত্রী ও ৯ মাসের শিশুসন্তানের মৃত্যুর পরও প্যারোলে মুক্তি পাননি বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধঘোষিত) সভাপতি জুয়েল হাসান সাদ্দাম। ফলে আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে শেষবারের মতো স্ত্রী ও সন্তানের মুখ দেখার ব্যবস্থা করা হয়। কারা কর্তৃপক্ষ জানায়, গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর সাদ্দামকে গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি বিভিন্ন মামলায় যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন। স্ত্রী ও সন্তানের লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে পরিবারের ছয় সদস্যকে কারাফটকে প্রবেশের অনুমতি দেওয়া হয়। সেখানে সাদ্দামকে প্রায় পাঁচ মিনিট সময় দেওয়া হয় শেষবারের মতো তাদের দেখতে।