ভালুকায় মাকে গলাকেটে হত্যা, জিজ্ঞাসাবাদের জন্য মেয়ে আটক

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
ময়মনসিংহের ভালুকা উপজেলায় রাহিমা খাতুন (৩৬) নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের কিশোরী মেয়ে সোমাইয়া আক্তারকে (১৭) আটক করেছে পুলিশ।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও গ্রামের গাংগাটিয়াপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত রাহিমা খাতুনের স্বামী বিল্লাল হোসেন স্থানীয় সিডস্টোর বাজারে লেপতোষকের ব্যবসা করেন। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না।

স্থানীয় সূত্র জানায়, ঘটনার রাতে মা ও মেয়ে রাতের খাবার খেয়ে একই ঘরের দুইটি আলাদা কক্ষে ঘুমাতে যান। পরে গভীর রাতে রাহিমা খাতুনকে গলাকেটে হত্যা করা হয়। গলায় আঘাত পাওয়ার পর তিনি বাঁচার আশায় ঘর থেকে বের হয়ে বারান্দায় এসে পড়ে যান। সেখানেই তার মৃত্যু হয়। পরে পাশের কক্ষে গিয়ে সোমাইয়া তার মায়ের রক্তাক্ত মরদেহ দেখতে পান।

সোমাইয়া পুলিশকে জানায়, সে ঘরের ভেতরে বিড়াল ঢোকার মতো একটি শব্দ শুনেছিল। তবে ঘটনার বিষয়ে এর বেশি কিছু জানাতে পারেনি।

এলাকাবাসীর দাবি, সোমাইয়ার সঙ্গে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল, যা তার পরিবার মেনে নেয়নি। এ নিয়ে মা-মেয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। কয়েক দিন আগে সোমাইয়ার ব্যবহৃত মোবাইল ফোনও তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়। এসব ঘটনার জেরে রাহিমা খুন হয়ে থাকতে পারেন বলে স্থানীয়দের ধারণা।

স্থানীয়রা আরও জানান, সোমাইয়ার ডান হাতে রক্তাক্ত কাটার চিহ্ন রয়েছে এবং তার কথাবার্তা অসংলগ্ন হওয়ায় সন্দেহ তৈরি হয়। পরে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম বলেন, 'খুনের সময় নিহতের মেয়ে পাশের কক্ষেই ছিল। কিন্তু সে তেমন কোনো তথ্য দিতে না পারায় সন্দেহ হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। সিআইডি পুলিশের একটি দল ঘটনাস্থলে কাজ করছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হত্যাকাণ্ডের প্রকৃত কারণ বলা সম্ভব নয়।'

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান