সারাদেশ

ভাঙ্গায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১০

ভাঙ্গায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১০

ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। শনিবার (২৪ জানুয়ারি) সকালে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা পৌরসভার প্রানী সম্পদ গবেষণা কেন্দ্র সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহতরা হলেন: ট্রাক চালক রাশেদ শেখ (২৮) ও ট্রাকের হেলপার নবীন শেখ(২২)। দুজনই ফরিদপুর জেলার ধলার মোড় এলাকায় বাসিন্দা।

২৫ জুলাই, ২০২৬
স্ত্রী-সন্তানের মৃত্যুর পাঁচ দিন পর বাড়িতে ফিরলেন ছাত্রলীগ নেতা বললেন, 'এটা পরিকল্পিত হত্যা'

স্ত্রী-সন্তানের মৃত্যুর পাঁচ দিন পর বাড়িতে ফিরলেন ছাত্রলীগ নেতা বললেন, 'এটা পরিকল্পিত হত্যা'

বাগেরহাটে স্ত্রী ও সন্তান মৃত্যুর পাঁচ দিন পর বাড়িতে ফিরেছেন ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দাম। বুধবার (২৮ জানুয়ারি) রাতে বাড়িতে পৌঁছেই তিনি সাবেকডাঙ্গা গ্রামে স্ত্রী ও সন্তানের কবর জিয়ারত করেন। কবরস্থানে শ্বশুর রুহুল আমিন হাওলাদার, শ্যালক শাহনেওয়াজ আমিন শুভসহ স্থানীয়দের উপস্থিতিতে স্ত্রী-সন্তানের কবরের পাশে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন সাদ্দাম। তিনি কবরের মাটি স্পর্শ করে স্ত্রী ও সন্তানের রুহের মাগফিরাত কামনায় নিজেই মোনাজাত পরিচালনা করেন।

২৫ জুলাই, ২০২৬
দেবিদ্বারে হাসনাত আবদুল্লাহর নির্বাচনী ব্যানারে আগুন, এলাকায় উত্তেজনা

দেবিদ্বারে হাসনাত আবদুল্লাহর নির্বাচনী ব্যানারে আগুন, এলাকায় উত্তেজনা

কুমিল্লা-৪ (দেবিদ্বার) সংসদীয় আসনে জামায়াত জোট সমর্থিত প্রার্থী ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নির্বাচনী প্রচার ব্যানারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (২ জানুয়ারি) রাতের কোনো এক সময় দেবিদ্বার উপজেলার খাইয়ার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের দক্ষিণ খাইয়ার–বুড়িপাড়া সড়কের গাঙপাড় ব্রিজ সংলগ্ন এলাকায় টাঙানো হাসনাত আবদুল্লাহর শাপলাকলি প্রতীকের একাধিক ব্যানারে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

২৫ জুলাই, ২০২৬
টাঙ্গাইলে স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ৩

টাঙ্গাইলে স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ৩

টাঙ্গাইল-১ (মধুপুর–ধনবাড়ী) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. আসাদুল ইসলাম ওরফে কর্নেল (অব.) আজাদের গাড়িবহর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) রাত সোয়া ১০টার দিকে মধুপুর উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের নাগবাড়ী গ্রামে সেনাবাহিনীর একটি চেকপোস্টে এ ঘটনা ঘটে। তল্লাশিকালে একটি গাড়ি থেকে পাঁচটি হকিস্টিক, চারটি চায়নিজ কুড়াল ও কয়েকটি লাঠি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্র জানায়, জনসংযোগ শেষে কর্মী-সমর্থকদের নিয়ে চারটি গাড়ির বহর নিয়ে ফেরার পথে ওই এলাকায় পৌঁছান স্বতন্ত্র প্রার্থী আসাদুল ইসলাম।

২৫ জুলাই, ২০২৬
অনির্দিষ্টকালের ধর্মঘটে অচল চট্টগ্রাম বন্দর, সব অপারেশন বন্ধ

অনির্দিষ্টকালের ধর্মঘটে অচল চট্টগ্রাম বন্দর, সব অপারেশন বন্ধ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা না দেওয়ার দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে ‘চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’। রোববার (৮ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হওয়া এ কর্মসূচির ফলে বন্দরের সব ধরনের অপারেশনাল কার্যক্রম বন্ধ হয়ে গেছে। সরেজমিনে দেখা গেছে, বন্দরের ৪ নম্বর গেটসহ গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। বন্দরের ভেতরে যানবাহনের চলাচল প্রায় বন্ধ। জেটি, ইয়ার্ড, টার্মিনাল, প্রশাসনিক ভবন এবং বহির্নোঙর (আউটার লাইটারেজ)—সবখানেই পণ্য খালাস ও পরিচালন কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

২৫ জুলাই, ২০২৬
জামালপুরে ১৩শ বোতল বিদেশী মদ জব্দ, গ্রেফতার ৩

জামালপুরে ১৩শ বোতল বিদেশী মদ জব্দ, গ্রেফতার ৩

জামালপুরে এক হাজার তিনশত এক বোতল বিদেশী মদ, ১টি ট্রাক ও নগদ অর্থসহ ৩ জন মাদকচক্রের সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। শনিবার (২৪ জানুয়ারী) দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-১৪ এর কোম্পানি কমান্ডর মেজর আসিফ আল রাজেক গ্রেফতারকৃতরা হলেন: শেরপুরের ঝিনাইগাতী থানার মো. মিনাল মিয়া (৩২), রিয়াদ হোসেন (২৮) ও নুরুল আমিন (৩৪)।

২৫ জুলাই, ২০২৬
লক্ষ্মীপুরে আ. লীগের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

লক্ষ্মীপুরে আ. লীগের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

লক্ষ্মীপুরের রায়পুরে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। তারা বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে স্বেচ্ছায় দলটিতে যোগ দিয়েছেন বলে দাবি করেছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে বিএনপির নির্বাচনি পথসভায় আনুষ্ঠানিকভাবে তারা যোগদান করেন। আওয়ামী লীগ নেতা আবুল হোসেন মেম্বারের নেতৃত্বে ওই নেতাকর্মীরা বিএনপির সভায় উপস্থিত হন।

২৫ জুলাই, ২০২৬
আচরণবিধি লঙ্ঘন: ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি ও জামায়াত প্রার্থীকে জরিমানা

আচরণবিধি লঙ্ঘন: ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি ও জামায়াত প্রার্থীকে জরিমানা

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীর মনোনীত দুই প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এন এম কায়সারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা আদায় করেন। জরিমানাপ্রাপ্ত প্রার্থীরা হলেন: বিএনপি মনোনীত প্রার্থী এম এ হান্নান এবং জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আমিনুল ইসলাম।

২৫ জুলাই, ২০২৬
সৎ-যোগ্য নেতাকে ভোট দিতে বলায় খতিবকে মারধর করতে গেলেন মুসল্লিরা

সৎ-যোগ্য নেতাকে ভোট দিতে বলায় খতিবকে মারধর করতে গেলেন মুসল্লিরা

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় জুমার নামাজের খুতবায় সৎ ও যোগ্য নেতাকে ভোট দেওয়ার আহ্বান জানানোয় খতিবকে মারধরের চেষ্টা করেছেন ক্ষুব্ধ কয়েকজন মুসল্লি। শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে চরক্লার্ক ইউনিয়নের জনতা বাজার ইসলামিয়া জামে মসজিদে এ ঘটনা ঘটে। রাতে বিষয়টি নিশ্চিত করেন মসজিদের খতিব এইচ এম ফজলুর রহমান। খতিব এইচ এম ফজলুর রহমান বলেন, 'আমি খুতবায় কোনো দল বা ব্যক্তির পক্ষে-বিপক্ষে কথা বলিনি। কোরআনের সুরা নিসার ৮৫ নম্বর আয়াত তিলাওয়াত করে ভোটকে আমানত হিসেবে উল্লেখ করে চোর-ডাকাত বা অসৎ লোককে নির্বাচিত না করে সৎ ও যোগ্য নেতাকে ভোট দেওয়ার কথা বলেছিলাম।'

২৫ জুলাই, ২০২৬
কেরানীগঞ্জে যৌথ অভিযানে মাদক-অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী গ্রেফতার

কেরানীগঞ্জে যৌথ অভিযানে মাদক-অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী গ্রেফতার

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া ব্যাপারীপাড়া এলাকায় গভীর রাতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত এক কুখ্যাত সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১টা ১৫ মিনিট থেকে ভোর ৫টা ৩০ মিনিট পর্যন্ত কেরানীগঞ্জ আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে ইকুরিয়া ব্যাপারীপাড়া এলাকায় একটি যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে ইকুরিয়া ব্যাপারীপাড়া এলাকার বাসিন্দা কুখ্যাত সন্ত্রাসী মোঃ আরমানকে গ্রেফতার করা হয়।

২৫ জুলাই, ২০২৬
কসবায় কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি

কসবায় কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে প্রায় ১ কোটি টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) সকালে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার কসবা উপজেলার সীমান্তবর্তী কৈয়াপুনিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট ৯২ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করা হয়।

২৫ জুলাই, ২০২৬
কালকিনিতে যৌথবাহিনীর অভিযানে ইয়াবা-গাঁজাসহ নারী আটক

কালকিনিতে যৌথবাহিনীর অভিযানে ইয়াবা-গাঁজাসহ নারী আটক

মাদারীপুরের কালকিনি উপজেলায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ এক নারীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার আলীনগর ইউনিয়নের গদাদদ্দি গ্রামে এ অভিযান পরিচালনা করে যৌথবাহিনী। অভিযানে নেতৃত্ব দেয় সেনাবাহিনীর একটি টহল দল, সহযোগিতা করে আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা। অভিযান চলাকালে সেনাবাহিনীর টহল গাড়ির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি মুরাদ মুন্সি (৪৫) তার বসতঘরের পেছনের দরজা দিয়ে কৌশলে পালিয়ে যান।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. শ্রমিকদের বিক্ষোভে উত্তাল গাজীপুর, পুলিশ বক্সে আগুন সদ্য. হাইকোর্ট থেকে জামিন পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান সদ্য. মিরপুরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৩টি মেট্রোস্টেশন বন্ধ ঘোষণা সদ্য. পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে ঘোষণা করা হলো মজুরি বোর্ড সদ্য. মিরপুরে ভয়াবহ সংঘর্ষ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ সদ্য. ইন্টারপোলের বায়োসিকিউরিটি সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপি সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. শ্রমিকদের বিক্ষোভে উত্তাল গাজীপুর, পুলিশ বক্সে আগুন সদ্য. হাইকোর্ট থেকে জামিন পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান সদ্য. মিরপুরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৩টি মেট্রোস্টেশন বন্ধ ঘোষণা সদ্য. পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে ঘোষণা করা হলো মজুরি বোর্ড সদ্য. মিরপুরে ভয়াবহ সংঘর্ষ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ সদ্য. ইন্টারপোলের বায়োসিকিউরিটি সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপি সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী