সারাদেশ
জামায়াতের উচ্ছৃঙ্খল কর্মীদের ‘শোয়াইয়া দিবেন’; তাঁতী দলের নেতার ভিডিও ভাইরাল
রাজশাহীর বাগমারা উপজেলার নরদাশ ইউনিয়নে জাতীয়তাবাদী তাঁতী দলের এক নেতা জামায়াতের নেতা–কর্মীদের হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৮ জানুয়ারি) এ ঘটনায় জামায়াতের প্রার্থীর পক্ষ থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযুক্ত ঐ নেতার নাম নওশাদ মোল্লাহ (৩০)। তিনি হাটমাধনগর গ্রামের বাসিন্দা ও উপজেলা তাঁতী দলের নেতা। অভিযোগে বলা হয়েছে, নওশাদ মোল্লাহ সম্প্রতি ডি এম ডি জিয়াউর রহমানের নির্বাচনী প্রচারণা সভায় জামায়াতের কয়েকজন নেতাকে ইঙ্গিত করে হুমকি দিয়েছেন।
বরিশালে ডা. মনীষা চক্রবর্ত্তীর নির্বাচনী ব্যানার উধাও, গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নিন্দা
বরিশাল-৫ আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) পদপ্রার্থী ডা. মনীষা চক্রবর্ত্তীর নির্বাচনী প্রচারণার ব্যানার খুলে ফেলার ঘটনা নিয়ে তীব্র নিন্দা জানিয়েছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানায় তারা। বিবৃতিতে জানানো হয়, সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলার রুপাতলী গোল চত্বরে মনীষা চক্রবর্ত্তীর নির্বাচনী ব্যানার উধাও হওয়ার ঘটনা ঘটে।
বাক্সের মুখ খোলাবেন না, তাহলে সব প্রকাশ করে দিব: ডা. শফিকুর রহমান
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কারা বাংলাদেশে নারীদের সাথে কি করেছে আমরা সব জানি। বাক্সের মুখ খোলাবেন না, তাহলে সব প্রকাশ করে দিব। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জের ইসলামীয়া সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় দেয়া প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, 'জামায়াত নারীদের এগিয়ে যাওয়ায় কোনো বাধা হবে না। বরং নারীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে।' তিনি বলেন, 'দুর্নীতি করে যে অর্থ লোপাট করা হয়েছে, তা ফিরিয়ে আনতে জামায়াত কাজ করবে।
মুফতি কাসেমীকে জেতাতে বিএনপির মাসুদুজ্জামানের ঐক্যের ডাক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক কৌশল ও সাংগঠনিক শক্তি বাড়াতে নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোটের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি নেতা মাসুদুজ্জামান। শনিবার (২৪ জানুয়ারি) সকালে সাক্ষাৎকালে দুই নেতা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনকালীন প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বৈঠকের মূল লক্ষ্য ছিল গণতান্ত্রিক আন্দোলনে জোটের ভূমিকা এবং নির্বাচনী মাঠে ঐক্যবদ্ধ লড়াই নিশ্চিত করা।
‘ছুটি চেয়েও পেলাম না, ছেলেটা মারা গেলো, ধন্যবাদ বাংলাদেশ পুলিশ’
যদি ১২ ফেব্রুয়ারি ব্যর্থ হয়, তাহলে ৫ আগস্টও ব্যর্থ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের ১১-দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম। রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর বাড্ডায় নির্বাচনি জনসভায় এ মন্তব্য করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, 'আমরা ৫ আগস্ট যেভাবে সফল হয়েছি, ১২ ফেব্রুয়ারিও ঠিক সেইভাবে বিজয়ী হবো। ইনশাআল্লাহ, আমরা ঘরে বিজয় নিয়ে ফিরব।' তিনি বলেন, 'ঢাকা-১১ এলাকায় পর্যাপ্ত খেলার মাঠ, স্কুল ও হাসপাতাল নেই।
বিএনপিতে যোগ দেওয়া ৯টি বাড়িতে হামলা-লুটপাট, ৩টি বাড়িতে আগুন
শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভাষানী খানের বাড়িসহ তার কর্মী-সমর্থকদের মোট ৯টি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এর মধ্যে তিনটি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিএনপিতে যোগ দেওয়ার মাত্র সাত দিনের মাথায় এই হামলার ঘটনা ঘটে। শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে সদর উপজেলার চরগয়ঘর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, ইউপি চেয়ারম্যান ভাষানী খান আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন।
ফরিদপুরে পুকুর সেচে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার
ফরিদপুর সদর উপজেলার কানাইপুর আখ সেন্টার এলাকায় একটি পুকুর সেচের সময় সাতটি আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। শনিবার (৭ফেব্রুয়ারি) দুপুর ১টা থেকে বিকেল ৪টা ৪০ মিনিট পর্যন্ত পরিচালিত অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়। সন্ধ্যায় ফরিদপুর আর্মি ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ১৫ আরই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিনহাযুল আবেদীন। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে।
ব্রাহ্মণবাড়িয়ায় র্যাবের অভিযানে ৭২০টি গুলিসহ এয়ারগান উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিশেষ অভিযান পরিচালনা করে ৭২০টি এয়ারগানের গুলি (প্যালেট) ও দুটি এয়ারগান উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। সোমবার (১৯ জানুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের শ্রীঘর এলাকার একটি পুকুরপাড়ে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯-এর একটি চৌকস অভিযানিক দল অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় উন্নতমানের দুটি এয়ারগান এবং প্লাস্টিকের বক্সে রাখা ৭২০টি গুলি উদ্ধার করে।
জেলারের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ ছাত্রলীগের সেই সাদ্দামের
জামিনে মুক্তি পেয়ে বাগেরহাট জেলা কারাগারের জেলারের বিরুদ্ধে পাঁচ লাখ টাকা ঘুষ চাওয়ার অভিযোগ তুলেছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা জুয়েল হাসান ওরফে সাদ্দাম। বুধবার (২৯ জানুয়ারি) জামিনে মুক্তি পাওয়ার পর স্ত্রী ও সন্তানের কবর জিয়ারত শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলার সময় তিনি এই অভিযোগ করেন। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে জুয়েল হাসান সাদ্দামকে বলতে শোনা যায়, ‘বাগেরহাটের জেলার আমার কাছে পাঁচ লক্ষ টাকা দাবি করেছে। বলেছে, বাগেরহাটে থাকতে হলে পাঁচ লক্ষ টাকা দিতে হবে।’
হুমকির মাঝেও থামেনি প্রচারণা, মসজিদ থেকে টেনেহিঁচড়ে জামায়াত নেতাকে কোপালেন বিএনপির কর্মীরা
নির্বাচনী প্রচারণা বন্ধে হুমকি-ধমকির মধ্যেও মাঠে থাকায় পাবনায় জামায়াতে ইসলামীর এক নেতার ওপর নৃশংস হামলার অভিযোগ উঠেছে বিএনপির কর্মীদের বিরুদ্ধে। মসজিদ থেকে টেনেহিঁচড়ে বের করে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা ও জামায়াত নেতা রমজান আলীকে। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চর শিবরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত রমজান আলী হেমায়েতপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি এবং চর শিবরামপুর ভোটকেন্দ্রের পরিচালক।
জাতীয় ছাত্রশক্তি জামালপুর জেলার উদ্যোগে গণভোটের পক্ষে ‘হ্যাঁ’ ভোটের লিফলেট বিতরণ
জাতীয় ছাত্রশক্তি জামালপুর জেলার উদ্যোগে গণভোটের পক্ষে ‘হ্যাঁ’ ভোটের লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল (সোমবার) সকালে জাতীয় ছাত্রশক্তি জামালপুর জেলার আহ্বায়ক আমিমুল ইহসান ও সদস্যসচিব আহাদ হোসেনের দিকনির্দেশনায় সরকারি আশেক মাহমুদ কলেজ ক্যাম্পাস থেকে শুরু করে শহরের পাঁচ রাস্তা মোড় পর্যন্ত এই লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
গোসাইরহাটে জাটকা বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় একটি বাজারে অভিযান চালিয়ে জাটকা ইলিশ জব্দসহ এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের নাগেরপাড়া মাছবাজারে এ অভিযান পরিচালনা করা হয়। গোসাইরহাট উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ যৌথভাবে অভিযানটি পরিচালনা করে।