বাক্সের মুখ খোলাবেন না, তাহলে সব প্রকাশ করে দিব: ডা. শফিকুর রহমান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
‎জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কারা বাংলাদেশে নারীদের সাথে কি করেছে আমরা সব জানি। বাক্সের মুখ খোলাবেন না, তাহলে সব প্রকাশ করে দিব।
 
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জের ইসলামীয়া সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় দেয়া প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
ডা. শফিকুর রহমান বলেন, 'জামায়াত নারীদের এগিয়ে যাওয়ায় কোনো বাধা হবে না। বরং নারীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে।'
 
তিনি বলেন, 'দুর্নীতি করে যে অর্থ লোপাট করা হয়েছে, তা ফিরিয়ে আনতে জামায়াত কাজ করবে। দুর্নীতি বন্ধ ও চুরির টাকা ফিরিয়ে আনা গেলে দেশের চেহারা বদলে যাবে। জামায়াত দুর্নীতিমুক্ত দেশ গড়বে।'
 
এসময় 'বাঁশ বাগানের মাথার ওপরে চাঁদ উঠেছে ঐ' ছড়াটি বলে উদাহরণ টেনে বলেন, 'বাঁশ গুলো তো আর বাগানে নেই। কারণ, সেগুলো রডের পরিবর্তে ব্যবহার করা হয়ে গেছে। জামায়াত ক্ষমতায় গেলে সিমেন্টের সাথে ছাই মিশিয়ে বা রডের পরিবর্তে বাঁশ দেওয়া হবে না ইনশাআল্লাহ।'
 
এই জনসভায় জেলার বিভিন্ন আসনের ১০ দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন জামায়াত আমির। ১০ দলীয় জোটের পক্ষে যেখানে যে প্রার্থী আছেন, তাদেরকে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।
 
ক্ষমতায় গেলে সিরাজগঞ্জের হারিয়ে যাওয়া তাঁত শিল্পকে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন জামায়াত আমির। গুরুত্বপূর্ণ নদীর নাব্যতা ফিরিয়ে আনতে পদক্ষেপ নেয়ার কথাও বলেন।
 
গণভোটে 'হ্যাঁ' ভোট দেয়ার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, 'গণভোটে 'হ্যাঁ' মানে, কথা দিচ্ছি ওসমান হাদি হত্যার বিচার হবে। গণভোটে 'হ্যাঁ' মানে ১৪০০ শহীদের হত্যাকারীদের বিচার করা হবে। এই গণভোটে 'হ্যাঁ' মানে বাংলাদেশে ফ্যাসিবাদ আর ফিরে আসবে না। 'হ্যাঁ' মানে বাংলার জমিনে চাঁদবাজদের বরদাশত করা হবে না।'
 
তিনি তার বক্তৃতার শেষ দিকে বলেন, 'ময়দানে অনেকে নির্বাচনী বক্তব্য নিয়ে নামবেন, রুচি অনুযায়ী কথা বলবেন, আমাদেরকে গালি দেবেন, সমালোচনা করবেন, মেহেরবানি করে আপনারা কেউ কাউকে গালি দেবেন না।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান