বিএনপিতে যোগ দেওয়া ৯টি বাড়িতে হামলা-লুটপাট, ৩টি বাড়িতে আগুন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভাষানী খানের বাড়িসহ তার কর্মী-সমর্থকদের মোট ৯টি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এর মধ্যে তিনটি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিএনপিতে যোগ দেওয়ার মাত্র সাত দিনের মাথায় এই হামলার ঘটনা ঘটে।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে সদর উপজেলার চরগয়ঘর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ইউপি চেয়ারম্যান ভাষানী খান আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। গত ১৭ জানুয়ারি শরীয়তপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাঈদ আহমেদ আসলামের এক সভায় কর্মী-সমর্থকদের নিয়ে তিনি বিএনপিতে যোগ দেন। এরপর থেকেই তার সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল বলে দাবি স্থানীয়দের।

ভাষানীর পরিবারের সদস্যদের অভিযোগ, শুক্রবার রাতে একদল দুর্বৃত্ত প্রথমে চেয়ারম্যানের বাড়িতে হামলা চালায়। এ সময় ককটেল বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্বৃত্তরা ঘরে ঢুকে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। পরে তারা চেয়ারম্যানের সমর্থকদের আরও আটটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং তিনটি বসতঘরে আগুন দেয়।

ঘটনার সময় ইউপি চেয়ারম্যান ভাষানী খান বাড়িতে ছিলেন না। তিনি এর আগের দিন স্ত্রীসহ সংযুক্ত আরব আমিরাতে গেছেন বলে জানা গেছে।

ভাষানীর শাশুড়ি রাশিদা বেগম বলেন, 'ককটেল বিস্ফোরণের শব্দে তার ঘুম ভেঙে যায়। এরপর ১৫-২০ জন লোক দরজা ভেঙে ঘরে ঢুকে ভাঙচুর চালায় এবং টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।'
 
হামলায় ক্ষতিগ্রস্ত সমর্থক ইদ্রিস খান বলেন, 'চেয়ারম্যানের সঙ্গে বিএনপিতে যোগ দেওয়ার পর স্থানীয় বিএনপির একটি পক্ষ তাদের ওপর ক্ষুব্ধ হয় এবং কয়েক দিন ধরেই হুমকি দিয়ে আসছিল। তার বাড়িসহ বসতঘর ও আসবাবপত্র পুড়িয়ে দেওয়া হয়েছে।'
 
ঘটনার খবর পেয়ে শনিবার সকালে এলাকা পরিদর্শন করেন বিএনপির প্রার্থী সাঈদ আহমেদ আসলাম।
 
তিনি বলেন, 'সাধারণ মানুষের ওপর এ ধরনের হামলা ও অগ্নিসংযোগ অত্যন্ত দুঃখজনক এবং নির্বাচনী পরিবেশকে ক্ষতিগ্রস্ত করবে। জড়িতদের দলীয় পরিচয় নির্বিশেষে আইনের আওতায় আনার দাবি জানাই।'
 
শরীয়তপুর সদরের চিকন্দী পুলিশ ফাঁড়ির পরিদর্শক গোলাম রাসূল জানান, ইউপি চেয়ারম্যানের বাড়িসহ ৯টি বাড়িতে হামলা ও ভাঙচুর এবং তিনটি ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে বলেও তিনি জানান।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান