জামায়াতের উচ্ছৃঙ্খল কর্মীদের ‘শোয়াইয়া দিবেন’; তাঁতী দলের নেতার ভিডিও ভাইরাল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
রাজশাহীর বাগমারা উপজেলার নরদাশ ইউনিয়নে জাতীয়তাবাদী তাঁতী দলের এক নেতা জামায়াতের নেতা–কর্মীদের হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (২৮ জানুয়ারি) এ ঘটনায় জামায়াতের প্রার্থীর পক্ষ থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

অভিযুক্ত ঐ নেতার নাম নওশাদ মোল্লাহ (৩০)। তিনি হাটমাধনগর গ্রামের বাসিন্দা ও উপজেলা তাঁতী দলের নেতা।

অভিযোগে বলা হয়েছে, নওশাদ মোল্লাহ সম্প্রতি ডি এম ডি জিয়াউর রহমানের নির্বাচনী প্রচারণা সভায় জামায়াতের কয়েকজন নেতাকে ইঙ্গিত করে হুমকি দিয়েছেন। তার ৩১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে নওশাদ মোল্লাহ বলেন, 'এ রকম উচ্ছৃঙ্খল জামাত যদি মাথাচাড়া দেয়, তারা হাটমাধনগর গ্রাম পার হতে পারবে না, আপনারা যেভাবে পারেন শায়েস্তা করবেন। ভোটের আচরণ না মানলে তাদের শোয়াইয়া দিবেন।'

জামায়াতের নরদাশ ইউনিয়ন সহসভাপতি আবদুল মান্নান বলেন, 'এ ধরনের হুমকি কর্মী, সাধারণ মানুষ ও ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে এবং সুষ্ঠু নির্বাচনের জন্য তা হুমকি স্বরূপ।'

বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহবুবুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি তদন্তের জন্য নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটিকে অবহিত করা হয়েছে।

প্রসঙ্গত, রাজশাহী-৪ (বাগমারা) আসনের জাতীয় সংসদ নির্বাচনে চারজন প্রার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে বিএনপির প্রার্থী ডি এম ডি জিয়াউর রহমান ও জামায়াতের আবদুল বারী সরদার উল্লেখযোগ্য।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান