মুফতি কাসেমীকে জেতাতে বিএনপির মাসুদুজ্জামানের ঐক্যের ডাক

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক কৌশল ও সাংগঠনিক শক্তি বাড়াতে নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোটের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি নেতা মাসুদুজ্জামান।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে সাক্ষাৎকালে দুই নেতা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনকালীন প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বৈঠকের মূল লক্ষ্য ছিল গণতান্ত্রিক আন্দোলনে জোটের ভূমিকা এবং নির্বাচনী মাঠে ঐক্যবদ্ধ লড়াই নিশ্চিত করা।

এ সময় বিএনপি নেতা মাসুদুজ্জামান বলেন, 'নারায়ণগঞ্জের প্রতিটি আসনে আমাদের প্রার্থীর জয় নিশ্চিত করতে হলে দল ও জোটের মধ্যে ইস্পাতকঠিন ঐক্য প্রয়োজন। মুফতি মনির হোসাইন কাসেমী রাজপথের পরীক্ষিত নেতা। ফ্যাসিবাদের বিরুদ্ধে তিনি সবসময় আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন। তাই রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের স্বার্থে তাকে বিজয়ী করা আমাদের নৈতিক দায়িত্ব।'

মুফতি মনির হোসাইন কাসেমীও এই ঐক্যের প্রতি সমর্থন জানিয়ে বলেন, 'আমরা জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের লড়াইয়ে আছি। দলীয় আদর্শ ও গণমানুষের স্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা কাজ করছি। ইনশাআল্লাহ, খেজুর গাছ মার্কার বিজয় মানেই হবে এ দেশের সাধারণ মানুষের বিজয়।'

আলোচনা শেষে মাসুদুজ্জামান নারায়ণগঞ্জ-৪ আসনের সকল স্তরের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতি কোনো দ্বিধা না রেখে মুফতি কাসেমীর পক্ষে নির্বাচনী মাঠে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বারী ভূঁইয়া, কুতুবপুর ইউনিয়ন চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, মাকসুদুল আলম খন্দকার খোরশেদ এবং সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু। এছাড়াও, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল এবং বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা এ সময় উপস্থিত থেকে জোটের প্রার্থীর প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান