সারাদেশ
জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ না দেওয়ায় ৬ জনকে কুপিয়ে জখম, হামলা-অগ্নিসংযোগ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ না দেওয়া এবং ধানের শীষের পক্ষে কাজ না করায় এক জামায়াত কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ ও হত্যার উদ্দেশ্যে ছয়জনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে আড়াইহাজার উপজেলার উচিৎপুরা ইউনিয়নের বড়াইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
শেরপুরে বিএনপির সঙ্গে সংঘর্ষে আহত জামায়াত নেতার মৃত্যু
শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে গুরুতর আহত হয়ে মারা গেছেন শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম। তাকে শেরপুর থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করলেন তৃতীয় লিঙ্গের প্রার্থী রানী
সংবাদ সম্মেলনে তিনি স্মরণ করিয়ে দেন, এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে উল্লেখযোগ্যসংখ্যক ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে ছিলেন তিনি। এবারও জনগণের ভালোবাসা ও সমর্থন পেয়েছেন বলে দাবি করেন রানী। তবে নির্বাচন প্রক্রিয়ায় কাঠামোগত বৈষম্য ও বিদ্যমান রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়েই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।
ডাকসু দিয়ে শুরু, ১২ তারিখ ইতিহাস সৃষ্টি হবে: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ডাকসু দিয়ে শুরু হয়ে জকসুতে এসে আপাতত থেমেছে আন্দোলন। আগামী ১২ তারিখ ইতিহাস সৃষ্টি হবে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, ফ্যাসিবাদের স্লোগান ছিল ‘আমার ভোট আমি দেবো, তোমার ভোটও আমি দেবো’। সেই দিন শেষ। এখন স্লোগান হচ্ছে, আমার ভোট আমি দেবো, তোমারটা তুমি দাও। তবে কেউ যদি আমার ভোট কেড়ে নিতে আসে, তাহলে হাত গুঁড়িয়ে দেওয়া হবে।
এবার কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
তিনি বলেন, কেন্দ্র দখল ঠেকাতে এবার সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হচ্ছে, পুলিশের জন্য ২৫ হাজার ৭০০টি বডিওর্ন ক্যামেরা দেওয়া হচ্ছে এবং ড্রোন ব্যবহার করা হবে। এসবের পরও কেউ যদি কোনো ধরনের অনিয়মের চেষ্টা করে, তাহলে সে ভাই হোক বা বোন হোক—কেউ ছাড় পাবে না। তার ছবি রেকর্ডে থাকবে এবং তিন-চার দিন পর হোক বা ছয় মাস জামিনে থাকলেও শেষ পর্যন্ত তাকে আইনের আওতায় আনা হবে।
সরস্বতী পূজা উপলক্ষে কাঠালতলীতে সাংস্কৃতিক অনুষ্ঠান
রাঙামাটিতে শ্রীশ্রী সরস্বতী পূজা উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ মহোৎসব–২০২৬ উপলক্ষে এক বর্ণাঢ্য ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে মহানামযজ্ঞের পাশাপাশি অনুষ্ঠিত হয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শীতবস্ত্র বিতরণ। শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় রাঙামাটি শহরের কাঠালতলী এলাকায় অবস্থিত সর্বজনীন শ্রীশ্রী দুর্গামাতৃ মন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য দয়াল দাশ।
ভোটারদের মন জয়ে ব্যস্ত ফুটবল প্রতীকের মাসুদ ইব্রাহীম
এ বিষয়ে জামালপুর সদর–৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ ইব্রাহীম বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফুটবল প্রতীকে নির্বাচন করে বিজয়ী হতে পারলে জামালপুর সদরের সার্বিক উন্নয়নে কাজ করব। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত একটি উন্নত জামালপুর সদর উপজেলা গড়ে তুলব।”
জামালপুর সদর-৫ আসনে ধানের শীষের প্রার্থী ওয়ারেছ আলী মামুনের নির্বাচনী প্রচারণা ও পথসভা
শুক্রবার(২৩ জানুয়ারি) দুপুরে জামালপুর শহর শাখার অন্তর্গত ১৪ নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপি কম্পপুরে এড. শাহ মোঃ ওয়ারেছ আলী মামুনের নির্বাচনী প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী প্রচারণা ও পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এড. শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন, আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর সদর- ৫ আসনের ধানের শীষের মনোনীত এমপি প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদক, জেলা বিএনপি জামালপুর।
নির্বাচনী প্রচারণাকালে লাকসামে বিএনপি কর্মীর মৃত্যু
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে লাকসাম পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক জানান, কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবুল কালামের পক্ষে ধানের শীষের ভোট চেয়ে ইউছুফ ভাণ্ডারী বিভিন্ন এলাকায় মাইকিং করছিলেন। বিকাল সাড়ে ৪টার দিকে বাতাখালি এলাকায় প্রচারণার সময় তিনি হঠাৎ বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন।
‘মানুষকে নির্যাতনকারী, হত্যা ও অগ্নিসংযোগকারীরা মানবতার শত্রু, প্রত্যেকের বিচার অবশ্যই হবে’
শরীয়তপুর–৩ আসনের গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়নে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগকালে এলাকাবাসী নির্যাতন, হামলা এবং ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার হৃদয়বিদারক অভিজ্ঞতার কথা তুলে ধরেন। অশ্রুসজল চোখে এসব ঘটনা বর্ণনা করলে মনোযোগ দিয়ে শোনেন বিএনপির প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপু।
মুক্তিযুদ্ধের ভাস্কর্য আড়াল করে জামায়াত প্রার্থীর বিলবোর্ড!
পাবনার চাটমোহরে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ভাস্কর্য ‘অপ্রতিরোধ্য চাটমোহর’ ঢেকে দিয়ে নির্বাচনী প্রচারণার বিলবোর্ড স্থাপনের অভিযোগ উঠেছে। পাবনা-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আলী আছগারের প্রচারণার অংশ হিসেবে বিলবোর্ডটি স্থাপন করা হয় বলে স্থানীয়রা জানান। মুক্তিযুদ্ধের ভাস্কর্য এভাবে আড়াল হওয়ায় মুক্তিযোদ্ধা ও সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।চাটমোহর মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার মিস্টার ইগ্নাসিউজ গমেজ বলেন, 'মুক্তিযুদ্ধ আমাদের জাতিসত্তার ভিত্তি।
গোপালগঞ্জ জেলা ও দায়রা জজের বাসভবনে ককটেল বিস্ফোরণ
গোপালগঞ্জ জেলা ও দায়রা জজের সরকারি বাসভবনে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৮ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ককটেল বিস্ফোরণের বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে এবং শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।