সারাদেশ
নাটোরে ১০ হাজার লিটার ডিজেল মিলল মাটির নিচে ট্যাংকিতে, ব্যবসায়ীকে জরিমানা
নাটোরের সিংড়া উপজেলার নিঙ্গইন এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কের পাশে মাটির নিচে গর্ত করে প্লাস্টিকের ট্যাংকিতে ১০ হাজার লিটার ডিজেল মজুত করার ঘটনা ধরা পড়েছে। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে জ্বালানি তেল ব্যবসায়ী মো. রুবেলকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
নাগেশ্বরীতে প্রতিবন্ধী শিশুদের নিয়ে ইফতার আয়োজন
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) শিশুদের নিয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠান হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার সুখাতি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের শতাধিক প্রতিবন্ধী শিশু ও অভিভাবকদের নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন 'রুপাস ভিশন ফর একসেপশনাল লাইভস' এই ইফতার ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন।
জামায়াত নেতাদের ধরে ধরে ফোন চেক করা হচ্ছে, মারা হচ্ছে: এনসিপি নেত্রী
পোস্টে ডা. মাহমুদা মিতু দাবি করেন, ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় জামায়াতের নেতাদের অবরুদ্ধ করে তাদের মোবাইল ফোন ও পকেট তল্লাশি করা হচ্ছে এবং মারধর করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা খুচরা টাকা নিয়ে যাচ্ছেন। ডা. মাহমুদা মিতুর ভাষ্য অনুযায়ী, এটি ‘সকালের মিডিয়া ট্রায়ালের ফল’।
আশুলিয়ায় দুই ভোটকেন্দ্র দখলের চেষ্টার অভিযোগে বিএনপির ১৩ নেতাকর্মী আটক
ঢাকার আশুলিয়ায় দুটি ভোটকেন্দ্র দখলের চেষ্টার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ১৩ জন নেতাকর্মীকে আটক করেছে সেনাবাহিনী। পরে তাদের আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে সেনাবাহিনীর একটি টহল দল ধামসোনা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নতুন নগর নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করে।
বিএনপির হামলায় জামায়াতের ৬ নেতাকর্মী আহত, পাল্টাপাল্টি অভিযোগ টাকা বিতরণের
বাগেরহাট সদর উপজেলায় ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জামায়াতের অন্তত ছয় নেতাকর্মী আহত হয়েছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার বারুইপাড়া এলাকায় এ সংঘর্ষ ঘটে।
কক্সবাজারের আইনজীবীপাড়ায় উঠেছে শেখ মুজিবের ছবি
অন্তর্বর্তী সরকারের বিদায়ের পর দেশের বিভিন্ন স্থানে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানোর ধারাবাহিকতায় বৃহস্পতিবার কক্সবাজার আইনজীবী সমিতি ভবনের তিন আইনজীবীর ব্যক্তিগত চেম্বারেও তাঁর ছবি টাঙানো হয়েছে।
আ.লীগ নেতাদের ধারাবাহিক জামিনে ক্ষোভ, বরিশালে দুই আদালতের কার্যক্রম বর্জন আইনজীবীদের
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-এর একাধিক নেতা-কর্মীর পরপর জামিন মঞ্জুরের প্রতিবাদে বরিশালে চিফ মেট্রোপলিটন আদালত ও অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছে বরিশাল জেলা আইনজীবী সমিতি। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে আইনজীবীরা এ কর্মসূচি পালন শুরু করেন।
চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা
কক্সবাজার শহরে দাবিকৃত চাঁদা না পেয়ে গণেশ পাল (৪০) নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৭ মার্চ) বেলা আড়াইটার দিকে শহরের দক্ষিণ সাহিত্যিকা পল্লির পল্লানকাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গণেশ পাল ওই এলাকার বাসিন্দা এবং শহরের পৌরসভা মার্কেটের একজন ব্যবসায়ী।
প্রশাসনিক পক্ষপাত ও নিরাপত্তা অবহেলার অভিযোগে খাগড়াছড়িতে মুসলিম লীগ প্রার্থীর ভোট বয়কট
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি-২৯৮ আসনে বাংলাদেশ মুসলিম লীগের মনোনীত প্রার্থী মো. মোস্তফা প্রশাসনের পক্ষপাত, হস্তক্ষেপ ও নিরাপত্তা অবহেলার অভিযোগ তুলে ভোট বয়কটের ঘোষণা দিয়েছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় লিখিত বক্তব্যে তিনি এ সিদ্ধান্তের কথা জানান এবং একই সঙ্গে তার কর্মী-সমর্থকদের ভোটকেন্দ্রে না যাওয়ার আহ্বান জানান।
ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে আশুলিয়ায় বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ
শিল্পাঞ্চল আশুলিয়ায় আধিপত্য বিস্তার ও ঝুট ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩ জন আহত হন এবং ৬–৭টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে আশুলিয়ার জামগড়া এলাকার দি রোজ ড্রেসেস লিমিটেড-এর সামনে এ ঘটনা ঘটে।
ফেনীতে কেন্দ্রে অনুপ্রবেশের ঘটনায় জামায়াত-বিএনপির ১৬ কর্মী আটক
ফেনীতে জোরপূর্বক ভোটকেন্দ্রে প্রবেশের অভিযোগে বিএনপি ও জামায়াতে ইসলামীর ১৬ জন নেতা-কর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের মধ্যে ১৩ জনকে তিন হাজার টাকা করে মোট ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং বাকি তিনজনের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।
আখাউড়া স্থলবন্দরে তেল পাচার রোধে বিজিবির কড়াকড়ি নজরদারি
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে সম্ভাব্য তেল পাচার রোধে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর সীমান্তে বিজিবির চেকপোস্টে কঠোর নজরদারি ও তল্লাশি জোরদার করা হয়েছে। জ্বালানি তেল পাচার প্রতিরোধে শনিবার (৭ মার্চ) সকাল থেকে বন্দরে বিজিবির চেকপোস্টে বাংলাদেশি পণ্যবাহী ট্রাক ভারতে প্রবেশের সময় ইঞ্জিনে স্কেল দিয়ে তেলের পরিমাণ মেপে নথিভুক্ত করা হচ্ছে। পরে খালি ট্রাক ভারত থেকে ফেরার সময় আবারও সেই তেলের পরিমাণ পরিমাপ করা হচ্ছে।