আখাউড়া স্থলবন্দরে তেল পাচার রোধে বিজিবির কড়াকড়ি নজরদারি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে সম্ভাব্য তেল পাচার রোধে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর সীমান্তে বিজিবির চেকপোস্টে কঠোর নজরদারি ও তল্লাশি জোরদার করা হয়েছে।

জ্বালানি তেল পাচার প্রতিরোধে শনিবার (৭ মার্চ) সকাল থেকে বন্দরে বিজিবির চেকপোস্টে বাংলাদেশি পণ্যবাহী ট্রাক ভারতে প্রবেশের সময় ইঞ্জিনে স্কেল দিয়ে তেলের পরিমাণ মেপে নথিভুক্ত করা হচ্ছে। পরে খালি ট্রাক ভারত থেকে ফেরার সময় আবারও সেই তেলের পরিমাণ পরিমাপ করা হচ্ছে।

আখাউড়া চেকপোস্ট বিওপির ইনচার্জ নায়েক আবুল কালাম জানান, ভারতে তেল পাচার রোধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে এবং সীমান্ত এলাকায় টহল কার্যক্রম বাড়ানো হয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার সকাল থেকে আখাউড়া স্থলবন্দর এলাকায় বাংলাদেশি ট্রাক ভারতে প্রবেশের আগে কঠোর তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

আখাউড়া স্থলবন্দরের সি অ্যান্ড এফ অ্যাসোসিয়েশনের সভাপতি হাসিবুল হাসান বলেন, “আমাদের বিপরীতে ভারতে ইন্টিগ্রেটেড চেকপোস্ট রয়েছে। বন্দরের সব কার্যক্রম সিসি ক্যামেরার মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছে এবং প্রশাসনের কঠোর নজরদারি রয়েছে। এ বন্দর দিয়ে পণ্যবাহী গাড়িতে করে ভারতে তেল পাচারের সুযোগ নেই।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান