সারাদেশ
সম্পত্তি নিয়ে বিরোধে ৩০ ঘণ্টা আটকে বাবার মরদেহ, সমঝোতার পর দাফন
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় সম্পত্তি বণ্টন নিয়ে পারিবারিক বিরোধের জেরে এক বৃদ্ধের মরদেহ প্রায় ৩০ ঘণ্টা দাফন ছাড়া থাকার পর অবশেষে সমঝোতার মাধ্যমে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে লিখিত চুক্তিতে দুই পক্ষের স্বাক্ষরের পর দাফন সম্পন্ন হয়। নাগেশ্বরী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পয়রাডাঙ্গা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আজিজার রহমান (৭৫) মঙ্গলবার সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে মারা যান।
আওয়ামী লীগ অফিসে ব্যানার, পুড়িয়ে দিলেন বৈষম্যবিরোধী নেতারা
বান্দরবান জেলা আওয়ামী লীগের অফিসে টাঙ্গিয়ে দেওয়া ব্যানার পুড়িয়ে দিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে জেলা আওয়ামী লীগের অফিসে ব্যানার দেখতে পেয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা গিয়ে ব্যানারটি খুলে পুড়িয়ে দেয়। সূত্রে থেকে জানা যায়, গত ৫ আগস্ট হাসিনার পলায়নের পর বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বিক্ষুব্ধ জনতা বান্দরবান জেলা আওয়ামী লীগের অফিসটি ভাঙচুর-লুটপাট করে আগুন জ্বালিয়ে দেয়।
চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে পরিবারের তৃতীয় সদস্যের মৃত্যু
চট্টগ্রামের হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও একজন মারা গেছেন। এ নিয়ে দগ্ধ নয়জনের মধ্যে মারা গিয়েছেন তিনজন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ সুমনের (৪০) মৃত্যু হয়। নিহতের চাচাতো ভাই মোহাম্মদ জামশেদ জানান, সোমবার থেকেই লাইফ সাপোর্টে ছিলেন সুমন। আজ দুপুর সাড়ে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়।
হাটহাজারীতে নাশকতা মামলায় সাবেক শিবির নেতা গ্রেপ্তার
পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে হাটহাজারী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) যৌথ টিম তাকে গ্রেপ্তার করে। পরে সংশ্লিষ্ট মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। সালাউদ্দীন আইয়ূবী হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের সাদেক নগর গ্রামের বাসিন্দা মো. জানে আলমের ছেলে। তিনি হাটহাজারী উত্তর থানা শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি। সম্প্রতি তিনি প্রবাস থেকে দেশে ফেরেন বলে জানিয়েছে পুলিশ।
কারাগারে আ.লীগ নেতার মৃত্যু
গাইবান্ধা জেলা কারাগারে বন্দি অবস্থায় অসুস্থ হয়ে পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামিকুল ইসলামের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোরে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা। কারাগার সূত্রে জানা গেছে, শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত প্রায় ১১টার দিকে গাইবান্ধা জেলা কারাগারে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থতা অনুভব করেন সামিকুল ইসলাম। তাৎক্ষণিকভাবে তাকে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হয়।
৫০ হাজার টাকায় নবজাতককে বিক্রি করে মায়ের অপহরণ নাটক
কুমিল্লার দেবিদ্বারে ২৭ দিন বয়সী কন্যাশিশু হাফসাকে ৫০ হাজার টাকায় বিক্রি করার পর মায়ের স্বভাবসুলভ নাটক সাজানোর ঘটনা প্রকাশ পেয়েছে। পুলিশ ও সিসিটিভি ফুটেজে ঘটনাটির সত্যতা নিশ্চিত হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে আকলিমা বেগম তার শিশু কন্যাকে চিকিৎসার কথা বলে দেবিদ্বার উপজেলা সদরে নিয়ে যান। সেখানে তিনি এক নিঃসন্তান দম্পতির কাছে ৫০ হাজার টাকায় শিশুটিকে বিক্রি করেন।
জামালপুরে সাবেক কাউন্সিলরের বাসায় ডাকাতি
জামালপুরে গভীর রাতে সাবেক কাউন্সিলরের বাসায় সাবেক কাউন্সিলর সৈয়দ আব্দুল আল মাসুদ (৭০) ও তার স্ত্রী রুজিনা বেগম (৬০) কে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ অর্থ ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল, সোমবার (২৪ ফেব্রুয়ারী) দিবাগত রাতে শহরের জঙ্গলপাড়া মিয়া বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। সাবেক কাউন্সিলর সৈয়দ আব্দুল আল মাসুদ জানান, গতরাত অনুমানিক ২টার দিকে তার বাসায় দরজা ভেঙ্গে মুখে কালো মুখোশ পড়ে ঘরে প্রবেশ করে ১৮-১৯ বছর বয়সী ৪ জন ডাকাত।
সাদা মার্বেলের অপূর্ব স্থাপত্যে মোড়ানো আল-আমান বাহেলা মসজিদ
সাদা মার্বেলের ঝলমলে আভা, দৃষ্টিনন্দন গম্বুজ আর আকাশছোঁয়া মিনারের সমন্বয়ে সিরাজগঞ্জের বেলকুচিতে দাঁড়িয়ে আছে দৃষ্টিনন্দন আল-আমান বাহেলা খাতুন জামে মসজিদ। আধুনিক স্থাপত্যশৈলী ও ইসলামিক নকশার মিশেলে নির্মিত এই মসজিদটি এখন শুধু ইবাদতের স্থান নয়, বরং স্থাপত্য সৌন্দর্যের এক অনন্য নিদর্শনে পরিণত হয়েছে। দূর থেকে তাকালেই চোখে পড়ে সাদা মার্বেলে মোড়া বিশাল গম্বুজ এবং সুউচ্চ মিনারগুলো।
জেলের জালে ধরা পড়লো ১৪কেজি ওজনের আইড় মাছ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জেলের জালে ধরা পড়েছে ১৪ কেজি ওজনের একটি আইড় মাছ। পরে ১ হাজার ৬০০ টাকা কেজি দরে মাছটি বাজারে বিক্রি হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার গোয়ালনগর এলাকার চিকাইদ্দা নদীতো জেলেদের জালে ধরা পড়ে। স্থানীয় সাংবাদিক মিহির দেব জানান, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা হাওড় বেষ্টিত হওয়ায় দেশীয় মাছের জন্য বিখ্যাত। স্থানীয় চাহিদা মিটিয়ে এ এলাকার মাছ জেলা সদরসহ অন্যান্য এলাকায়ও যায়।
বাংলাদেশ থেকে কুকুর পাচার হচ্ছে ভারতে
রাঙামাটির লংগদু উপজেলার বিভিন্ন এলাকা থেকে বেওয়ারিশ কুকুর শিকার করে ভারতের মিজোরামে পাচারের অভিযোগ উঠেছে। আকারভেদে প্রতিটি কুকুর ১০ থেকে ১২ হাজার টাকায় বিক্রি করা হচ্ছে বলে জানা গেছে। বিষয়টি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। জানা যায়, লংগদু উপজেলার বিভিন্ন স্থান থেকে বিশেষভাবে তৈরি বাঁশের ফাঁদ ব্যবহার করে কুকুর ধরা হচ্ছে।
যশোরের বাঘারপাড়ায় বিএনপির দুই পক্ষের পাল্টা কর্মসূচি: প্রশাসনের ১৪৪ ধারা জারি
যশোরের বাঘারপাড়া উপজেলায় রাজনৈতিক উত্তেজনা নিরসনে ও জননিরাপত্তা রক্ষায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জারি করা ১৪৪ ধারা আজ বিকেল সাড়ে ৩টায় শেষ হয়েছে। একই স্থানে বিএনপির দুই পক্ষ সমাবেশ ডাকায় সংঘর্ষের আশঙ্কায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুপালী সরকার এই আদেশ জারি করেছিলেন।
গুলির ঘটনার পর চরলাপাং পরিদর্শনে এমপি মান্নান, অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর নির্দেশ
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার চরলাপাং এলাকার ফসলি জমি থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে স্থানীয়দের আন্দোলন ও অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে সংশ্লিষ্ট এলাকায় পরিদর্শন ও গণশুনানি করেছেন ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট এমএ মান্নান। পরে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে গণশুনানিতে অংশ নিয়ে অভিযোগ ও প্রস্তাব শুনেন।