সারাদেশ
আখাউড়ায় অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে দক্ষিণ ইউনিয়নের কেন্দুয়ায় গ্রামে রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে নিশ্চিত করে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদউল ইসলাম বলেন, 'খবর পেয়ে রোববার সকালে পচা লাশটি উদ্ধার করা হয়েছে। মারা যাওয়া ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
কুড়িগ্রামের ব্রহ্মপুত্রে হাওড়ের প্রমোদতরি ‘মাস্তুল’ নদী–চরভিত্তিক পর্যটনে নতুন দিগন্তের সূচনা
প্রমোদতরি ‘মাস্তুল’-এর কর্তৃপক্ষ জানায়, প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী জাহাজটি চিলমারী নদীবন্দরে অবস্থান করবে। এখান থেকেই পর্যটকদের নিয়ে তিস্তা–ব্রহ্মপুত্র মিলনস্থল, ধরলা–ব্রহ্মপুত্র সংযোগ এলাকা, দুধকুমার, গঙ্গাধর ও ব্রহ্মপুত্র—এই তিন নদীর মোহনা, ব্রহ্মপুত্রের বাংলাদেশের প্রবেশমুখ এবং রৌমারী উপজেলা বন্দর হয়ে সাহেবের আলগা পর্যন্ত বিভিন্ন নদী, চর ও গ্রামীণ জনপদে ভ্রমণের আয়োজন থাকবে।
কেরানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, পাঁচ দোকানিকে জরিমানা
পবিত্র মাহে রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা এলাকার আটি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি দোকানকে মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে সরকারি নির্দেশনা অমান্য এবং নির্ধারিত মূল্যতালিকা প্রদর্শন না করার অভিযোগে গরুর মাংসের দোকান, মুদি দোকান ও ফলের দোকানে জরিমানা করা হয়।
সিরাজগঞ্জে যুবদল নেতার দোকানে ভাঙচুর-লুট: জামায়াতের ২ নেতা গ্রেফতার
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় এক যুবদল নেতার ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর দুই স্থানীয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজ নিজ এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রোববার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন: উধুনিয়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল আলিম সরদার এবং একই ইউনিয়নের সেক্রেটারি আব্দুল কাদের খন্দকার।
নবীনগরে এডভোকেট আব্দুল মান্নানকে কেন্দ্র করে মন্ত্রিত্বের স্বপ্নে উচ্ছ্বসিত জনতা
ব্রাহ্মণবাড়িয়া জেলার সবচেয়ে বড় উপজেলা এবং রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ আসন ব্রাহ্মণবাড়িয়া–৫ নবীনগর দীর্ঘ তিন দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বিএনপির দলীয় সংসদ সদস্য জয়লাভ করলো। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী এডভোকেট আব্দুল মান্নান বিপুল জনসমর্থনে বিজয়ী হওয়ায় নবীনগরজুড়ে বইছে আনন্দের জোয়ার। নবীনগর শুধু ভৌগোলিক আয়তনেই বড় নয়, এই উপজেলা বহু হেভিওয়েট রাজনৈতিক নেতা, দেশবরেণ্য ব্যক্তিত্ব ও জাতীয় পর্যায়ের দায়িত্বশীলদের জন্মভূমি।
খুলনায় বিপুল পরিমাণ টিসিবির পণ্য জব্দ
খুলনার বয়রা বাজার এলাকায় একটি সিলগালা গুদাম থেকে বিপুল পরিমাণ টিসিবির পণ্য জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ও জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে: খেজুড় ৪০ কেজি, তেল ১০৮ লিটার, ডাল ২০০ কেজি।
মন্ত্রী হয়ে কাল প্রথম যশোর আসছেন অনিন্দ্য ইসলাম অমিত
চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশে লুনার নিউ ইয়ার উদযাপনের সময় একটি আতশবাজির দোকানে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। চলতি উৎসব মৌসুমে আতশবাজি-সংক্রান্ত এটি দ্বিতীয় প্রাণঘাতী দুর্ঘটনা।
জয়ন্তী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
স্থানীয়রা জানান, শনিবার ৩টার দিকে উপজেলার নলমূড়ি ইউনিয়নের পাঁচকাঠি গ্রাম এলাকায় জয়ন্তী নদীতে ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে স্থানীয়রা জাতীয় জরুরী সেবা '৯৯৯' ফোন করেন। এরপরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। এসময় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার(গোসাইরহাট সার্কেল) মো.শামসুল আরেফীন তিনি বলেন, তাৎক্ষণিকভাবে লাশটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। লাশটির মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।
উখিয়ার আশ্রয়শিবির থেকে ফেরার পথে দুর্ঘটনায় গাড়িবহর, অক্ষত ওজিল-বিলাল এরদোয়ান
উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন শেষে কক্সবাজারে ফেরার পথে তুরস্কের একটি প্রতিনিধিদলের গাড়িবহর দুর্ঘটনার মুখে পড়ে। তবে এ ঘটনায় প্রতিনিধিদলের কেউ আহত হননি। বহরে থাকা সাবেক জার্মান ফুটবলার মেসুত ওজিল এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান-এর ছেলে নেকমেদ্দিন বিলাল এরদোয়ান অক্ষত রয়েছেন।
যশোরে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে পল্লী চিকিৎসক নিহত
যশোর-এর শার্শা উপজেলায় নামাজ পড়ে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে উপজেলার বারিপোতা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত চিকিৎসকের নাম আল আমিন। তিনি নাভারন এলাকার রফিকুল ইসলামের ছেলে। স্থানীয়ভাবে তিনি দীর্ঘদিন ধরে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন বলে জানা গেছে।
কীর্তন থেকে ফেরার পথে প্রতিবন্ধীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
মঙ্গলবার বেলা ১১টায় তজুমদ্দিন থানায় এক প্রেস ব্রিফিংয়ে ভোলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহীম জানান, কীর্তন শেষে ফেরার পথে এক সন্তানের জননী ওই প্রতিবন্ধী নারীকে আসামিরা অটোগাড়িতে তুলে নেয়। পরে পালাক্রমে ধর্ষণ করে গুরুতর অবস্থায় তজুমদ্দিন থানার চাঁদপুর ইউনিয়নের শশীগঞ্জ এলাকার একটি রাস্তার পাশে ফেলে রেখে যায়। স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ভুক্তভোগীর পরিবার তাকে উদ্ধার করে প্রথমে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
কুড়িগ্রামে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বিভিন্ন ইউনিয়নে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন ভয়েস। রোববার (১ মার্চ) সকালে সংগঠনটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় সচেতন নাগরিকরাও অংশ নেন। আয়োজকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র প্রশাসনের নজর এড়িয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে।