স্থানীয়রা জানান, শনিবার ৩টার দিকে উপজেলার নলমূড়ি ইউনিয়নের পাঁচকাঠি গ্রাম এলাকায় জয়ন্তী নদীতে ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে স্থানীয়রা জাতীয় জরুরী সেবা '৯৯৯' ফোন করেন। এরপরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। এসময় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার(গোসাইরহাট সার্কেল) মো.শামসুল আরেফীন তিনি বলেন, তাৎক্ষণিকভাবে লাশটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। লাশটির মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার(গোসাইরহাট সার্কেল) মো.শামসুল আরেফীন জানান, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশটি ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। তদন্ত শেষে মৃত্যুর রহস্য জানা যাবে।