মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ সুমনের (৪০) মৃত্যু হয়।
নিহতের চাচাতো ভাই মোহাম্মদ জামশেদ জানান, সোমবার থেকেই লাইফ সাপোর্টে ছিলেন সুমন। আজ দুপুর সাড়ে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়।
জামশেদ বলেন, ‘পর্তুগাল প্রবাসী সুমন মাত্র দুই সপ্তাহ আগে পরিবারের সঙ্গে রমজান ও ঈদ উদযাপন করতে দেশে এসেছিলেন। নিহত সুমনের স্ত্রী ও দুই সন্তান বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।'
এর আগে, সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে চট্টগ্রামের হালিশহরের হালিমা মঞ্জিল নামের একটি ভবনের দ্বিতীয় তলায় রান্নাঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণের ঘটনায় ৯ জন দগ্ধ হন।
উন্নত চিকিৎসার জন্য গতকাল বিকেলেই তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসার পথে দগ্ধ নূর জাহান বেগম রানীর মৃত্যু হয়। পরে, আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় নূর জাহানের ছেলে মো. শাওনও (১৬) মারা যান।