সারাদেশ
সম্পত্তির বিরোধে বাবার লাশ ১০ ঘণ্টা ধরে খাটিয়ায়, দাফনে সন্তানদের বাধা
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা নিয়ে বিরোধের জেরে বাবার লাশ দাফনে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রথম স্ত্রীর সন্তানদের বাধায় দাফন কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হয়নি। নাগেশ্বরী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পয়ড়াডাঙ্গা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ভাতার কার্ড ভাগাভাগি নিয়ে যুবদল নেতা ও গ্রামপুলিশের মারামারি
সংশ্লিষ্ট সূত্র জানায়, মতিগঞ্জ ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির জন্য ৮৮টি কার্ড বরাদ্দ দেওয়া হয়। ওই তালিকায় গ্রামপুলিশ রাকিব দুজন ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করেন। বিষয়টি জানতে চাইলে যুবদল নেতা এমরান চৌধুরীর সঙ্গে রাকিবের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। এতে রাকিবের হাতে এবং এমরানের মাথায় গুরুতর আঘাত লাগে।
জামালপুরে ভারটেক্স ওয়ার্ল্ড লিমিটেডের মানবিক উদ্যোগে মরণোত্তর অনুদান প্রদান
মানুষের উপকার করার মাঝে সবচেয়ে বড় উপকার হলো রিজিকের ফায়সালা করা। আমরা এই কাজটিই অত্যন্ত যত্নের সহিত করে যাচ্ছি। সুখে–দুঃখে কাস্টমারের পাশে থাকাই আমাদের একমাত্র লক্ষ্য। এই অঙ্গীকার বাস্তবায়নের ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জামালপুরের মেলান্দহ এলাকার মৃত ব্যক্তি জালাল উদ্দিন এর পরিবারের হাতে ৫০,০০০ টাকা মরণোত্তর অনুদান প্রদান করা হয়েছে। অনুদানটি নমিনি শাফিয়ান এবং পুত্রবধু উম্মে হাসিনা এর হাতে দেওয়া হয়।
সাজিদের ক্যামেরায় বিশ্ব দেখছে পাহাড়ী কন্যা রাঙ্গামাটিকে
ড্রোন ও স্মার্টফোন ক্যামেরার দক্ষ ব্যবহারে সাজিদ ধারণ করেন পাহাড়ের উঁচু কোণ, সবুজে মোড়া বনাঞ্চল, ঝরনাধারা এবং নীল জলরাশিতে ভরা কাপ্তাই লেক। তার ক্যামেরায় পাহাড়ের বাঁকে লুকিয়ে থাকা সৌন্দর্য ও প্রকৃতির শান্ত-রুক্ষ দুই রূপ একসঙ্গে প্রাণ পায়। দর্শকরা তার ভিডিও ও চিত্রে পাহাড়, নদী, হ্রদ ও ঝরনার এক অনন্য মেলবন্ধন উপভোগ করেন।
কোটি টাকা চাঁদা না পেয়ে পুলিশ পাহারায় থাকা ব্যবসায়ীর বাসায় মুহুর্মুহু গুলি
চট্টগ্রামের চন্দনপুরা এলাকায় পুলিশি পাহারায় থাকা ব্যবসায়ী ও মোস্তাফিজুর রহমান–এর বাসা লক্ষ্য করে গুলি চালিয়েছে সন্ত্রাসীরা। আজ শনিবার সকাল সাড়ে ছয়টায় ঘটনার সময় ব্যবসায়ীর দাবি, বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী–এর অনুসারীরা কোটি টাকা চাঁদা না দেওয়ায় হামলা চালিয়েছে। এর আগে ২ জানুয়ারি ওই বাসায় সন্ত্রাসীরা গুলি করেছিল। গুলিতে জানালার কাচ ভেঙে যায় এবং দরজাতেও ক্ষতি হয়। এরপর থেকে বাসাটি পুলিশের পাহারায় ছিল। তবু আজ একই বাসায় গুলি ছোঁড়ার ঘটনায় আশপাশের এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
রুমিন ফারহানার ১৫০ সমর্থকের বিরুদ্ধে মামলা
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে বাধা ও মারধরের ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পাল্টাপাল্টি দুটি মামলা দায়ের হয়েছে। এক মামলায় স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা-এর ১০০ থেকে ১৫০ জন সমর্থককে আসামি করা হয়েছে। অপর মামলায় আসামি করা হয়েছে স্থানীয় বিএনপির শতাধিক নেতা-কর্মীকে।
জামালপুরে নিসআ'র ইফতার সামগ্রী বিতরণ
জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ), জেলা শাখার উদ্যোগে অর্ধশতাধিক শ্রমজীবী ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) সকালে জেলা নিসআ এর সদস্যদের সহযোগিতায় এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। মানবিক এই উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করেন মাননীয় জেলা প্রশাসক এবং জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ।
নোয়াখালীতে ধর্ষণের অভিযোগ, ৬ জনের বিরুদ্ধে মামলা
মামলার এজাহার অনুযায়ী, গত ১৩ ফেব্রুয়ারি রাতে ‘শাপলা কলি’ প্রতীকে ভোট দেওয়ার জেরে আসামিরা ধানসিঁড়ি আশ্রয়ণ প্রকল্পে হামলা চালায়। হামলাকারীরা ভুক্তভোগীর ঘরে ঢুকে তাকে ও তার স্বামীকে মারধর করে। পরে স্বামীকে আটকে রেখে প্রধান আসামি আবদুর রহমান ওই নারীকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। পরদিন ভোরে আবারও তারা হামলা চালিয়ে দম্পতিকে মারধর ও শ্লীলতাহানি করে।
বান্দরবানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি, নিহত ১
এ ব্যাপারে সোমবার রাতে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে বলেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার বিকেল ৫টার দিকে বান্দরবানের রোয়াংছড়ির মুরং বাজার এলাকায় ‘জেএসএস (মূল)’-এর সশস্ত্র দলের বিরুদ্ধে একটি সফল অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে সেনাসদস্যরা সশস্ত্র সন্ত্রাসীদের দলটিকে অবৈধভাবে চাঁদা আদায়কালে শনাক্ত করেন। এ সময় জেএসএস সদস্যরা পালানোর চেষ্টা করে। তারা সেনাবাহিনীর টহল দলের ওপর গুলিবর্ষণও করে। সেনাবাহিনীর টহল দল পাল্টা গুলিবর্ষণ করে তাদের ধাওয়া দেয়। প্রাথমিকভাবে তারা একটি স্কুল ঘরে আশ্রয় নেওয়ার চেষ্টা করে এবং একপর্যায়ে তারা সেখান থেকে পালিয়ে যায়।
বিএনপি নেতার গাড়ি প্রবেশে প্রতিবন্ধকতা, কেটে ফেলা হয়েছে বেড়ি বাঁধের ২০টি গাছ
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুর এলাকায় নদীভাঙন রোধে রোপণ করা প্রায় ২০টি মেহগনি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, নিজের বাড়ির যাতায়াতের পথ সুগম করতে গত ৫ আগস্টের পর থেকে ধাপে ধাপে গাছগুলো কাটা হয়েছে।
বগুড়ায় বড় বোনকে উত্ত্যক্তের প্রতিবাদে ছোট ভাই খুন
বগুড়া শহরে বড় বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ফাহিম হোসেন (১৯) নামে এক যুবককে প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে শহরের মাটিডালী বাজারের সামনে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ফাহিম বগুড়া সদরের দক্ষিণ নওদাপাড়া গ্রামের আব্দুর রশিদের ছোট ছেলে এবং বগুড়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য ছিলেন।
কুড়িগ্রামের সীমান্ত ঘেষা বাজারের ভিডিওতে ‘কুকুর সদৃশ রোবট’
বাংলাদেশ-ভারত সীমান্ত ঘেষা কুড়িগ্রামের প্রত্যন্ত এলাকার বাজারে রাতে সিসি ক্যামেরায় ধরা পড়া কুকুর সদৃশ রোবট নিয়ে চলছে আলোচনা। এ নিয়ে এলাকায় কিছুটা আতঙ্কও বিরাজ করছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোরের দিকে ধরা পড়া সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, রোবট সদৃশ্য চলন্ত একটি বস্তু, যা দেখতে অনেকটা কুকুরের মত; দ্রুত রাস্তার এক পাশ থেকে অন্য পাশে চলে যাচ্ছে। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের মিলনি বাজার এলাকায়।