ভাতার কার্ড ভাগাভাগি নিয়ে যুবদল নেতা ও গ্রামপুলিশের মারামারি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
ফেনীর সোনাগাজীতে দরিদ্রদের জন্য সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড বিতরণকে কেন্দ্র করে যুবদল নেতা ও গ্রামপুলিশের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষই আহত হয়েছেন। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মতিগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে।

আহত দুজন হলেন স্থানীয় যুবদল নেতা এমরান চৌধুরী এবং গ্রামপুলিশ রাকিব। প্রত্যক্ষদর্শীরা জানান, দুজনই রক্তাক্ত জখম হন। রাকিব গ্রামপুলিশের পাশাপাশি ইউনিয়ন শ্রমিক দলের সদস্যসচিব হিসেবেও দায়িত্বে রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মতিগঞ্জ ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির জন্য ৮৮টি কার্ড বরাদ্দ দেওয়া হয়। ওই তালিকায় গ্রামপুলিশ রাকিব দুজন ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করেন। বিষয়টি জানতে চাইলে যুবদল নেতা এমরান চৌধুরীর সঙ্গে রাকিবের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। এতে রাকিবের হাতে এবং এমরানের মাথায় গুরুতর আঘাত লাগে।

জানা গেছে, রাকিব সম্প্রতি ইউনিয়ন পরিষদে গ্রামপুলিশের চাকরি পেয়েছেন এবং তিনি ভাদাদিয়া ৭ নম্বর ওয়ার্ডের দায়িত্বে আছেন।

এ বিষয়ে মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস আক্তার বলেন, ‘ভাতার কার্ডের তালিকা নিয়ে দুজনের মধ্যে মারামারি হয়েছে বলে শুনেছি। বিষয়টি তদন্ত করে দেখা হবে।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে রিগ্যান চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জানান যে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সূত্র: আজকের পত্রিকা

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি