সারাদেশ
জেলা আ. লীগ কার্যালয়ে ফুল, প্রতিবাদে ভাঙচুর করলেন বৈছাআর নেতাকর্মীরা
ময়মনসিংহ নগরের শিববাড়ি এলাকায় অবস্থিত জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা এ ভাঙচুর চালান। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কারী আল নূর মোহাম্মদ আয়াসের নেতৃত্বে ১০-১২ জন নেতা-কর্মী ও কয়েকজন শ্রমিক বড় হাতুড়ি, রডসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে কার্যালয় প্রাঙ্গণে প্রবেশ করেন।
ইফতারি নিয়ে ফেরার পথে প্রাণ গেল এক যুবকের, গুরুতর আহত আরও একজন
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় কর্মস্থল থেকে ইফতারি নিয়ে ফেরার সময় মহাসড়ক পার হতে গেলে দ্রুতগতির একটি পিকআপ তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জাহেদ হাসান সুমনের মৃত্যু হয়। গুরুতর আহত ইকবাল হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক)-এ পাঠানো হয়।
বিএনপির আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের জয়ে সমর্থকের মানত পূরণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-২ (বোরহানউদ্দিন–দৌলতখান) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের বিজয় উপলক্ষে মানত পূরণ করেছেন এক সমর্থক। এ উপলক্ষে বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে আয়োজন করা হয় দোয়া মাহফিল ও গণভোজের। শনিবার (১৪ ফেব্রুয়ারি) স্থানীয় বাসিন্দা রিয়াজুল ইসলাম রিয়াজ বেপারী পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার (১৪ ফেব্রুয়ারি) নিজ বাড়িতে দুটি গরু কোরবানি করে প্রায় ২,৫০০ মানুষের মাঝে খাবার বিতরণ করেন।
উঠানে দাদি, সরিষা ক্ষেতে নাতনি: পাবনায় জোড়া হত্যার রহস্য কী?
নরসিংদীতে বাবা-মেয়ে হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতেই ঈশ্বরদীতে দাদি ও নাতনিকে ঘিরে আরেকটি নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা সামনে এসেছে। দাদিকে হত্যার পর নাতনিকে তুলে নিয়ে ধর্ষণ করে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। পরে বিবস্ত্র অবস্থায় কিশোরীর মরদেহ ফেলে রাখা হয় সরিষা ক্ষেতে।
জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগ
জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী হোসাইন মো. তাইফুরকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৬ মার্চ) রাত ১টার দিকে শহরের দড়িপাড়া মন্ডলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ১৭ বছর আগে মুকুন্দবাড়ী এলাকার আবু তাহেরের মেয়ে তাহমিনা আক্তার তানিয়ার সঙ্গে দড়িপাড়া এলাকার সুপ্রিম কোর্টের আইনজীবী হোসাইন মো. তাইফুরের বিয়ে হয়। বিবাহের পর তাদের ঘরে বড় ছেলে তাসফিক ও ছোট মেয়ে তাহার জন্ম হয়।
আটক দুই ভারতীয় নাগরিককে ৭ ঘণ্টা পর বিএসএফের কাছে হস্তান্তর
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে আটক দুই ভারতীয় নাগরিককে ৭ ঘণ্টা পর পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫৫ মিনিটে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কুরুষাফেরুষা সীমান্ত এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে প্রায় ১৫ মিনিটব্যাপী পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
ইভটিজিংয়ে বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ নিহত ১
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের কাশিনাথপুর ও রশিদপুর গ্রামের দুই পক্ষের সংঘর্ষে শাহ আলম (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি রশিদপুর গ্রামের চাঁদ আলীর ছেলে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) রাতে মারামারির ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৮ ফেব্রুয়ারী) সকালে তিনি মারা যান। স্থানীয় সূত্রে জানা যায়, কাশিনাথপুর গ্রামের কয়েকজন যুবক দীর্ঘদিন ধরে রশিদপুর উত্তরপাড়া এলাকায় গিয়ে নিয়মিত আড্ডা দিতেন এবং সেখানে মেয়েদের উত্ত্যক্ত করতেন বলে অভিযোগ ওঠে।
আ.লীগ নেতাকে মারধরের পর পুলিশে দিল স্থানীয়রা
এ বিষয়ে কাহালু পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান আনিছ বলেন, ওই আওয়ামী লীগ নেতা পলাতক ছিলেন এবং হঠাৎ করেই তাকে দেখা যায়। তিনি উপজেলা পর্যায়ের একটি মিটিংয়ে যোগ দিতে এসেছিলেন। সেখান থেকে বের হওয়ার সময় লোকজন হয়তো পুলিশকে খবর দিয়ে তাকে ধরিয়ে দিয়েছে বলে তিনি ধারণা করেন।
মাদক কারবারি ও জুয়ারিদের হামলায় আহত সাংবাদিক, হাসপাতালে খবর নিলেন জামায়াত নেতা
শরীয়তপুরে পেশাগত দায়িত্ব পালনে বের হয়ে মাদক কারবারি ও জুয়ারিদের হামলার শিকার হয়েছেন অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি নয়ন দাস (২৯)। এঘটনায় আহত নয়ন দাসের খোঁজ-খবর নিতে হাসপাতালে ছুটে গিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুহাম্মদ আজাহারুল ইসলাম। তিনি শরীয়তপুর-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ছিলেন।
ঢাকা–বরিশাল মহাসড়কে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২, আহত ৪
বরিশালের গৌরনদী উপজেলায় ঢাকা–বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস ও একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন। শুক্রবার (৬ মার্চ) সকালে গৌরনদীর টরকি সংলগ্ন কসবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন: ঢাকার নিউমার্কেট এলাকার এলিফ্যান্ট রোডের বাসিন্দা আব্দুল ওয়াহিদের ছেলে মো. ইলিয়াস হোসেন (৫৬) এবং বরিশাল নগরের বাসিন্দা মাইক্রোবাসচালক মো. রিপন।
সাতক্ষীরায় ‘ফ্যামিলি কার্ড’ প্রতারণা: বিএনপি নেতার সহায়তায় অর্ধশতাধিক নারীর এনআইডি-ছবি উদ্ধার
সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায় ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্ধশতাধিক নারীর কাছ থেকে টাকা নিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ছবি সংগ্রহের অভিযোগ উঠেছে। স্থানীয়দের উপস্থিতিতে অভিযুক্তের বাড়ি থেকে ৫২ জন নারীর এনআইডির ফটোকপি ও ছবি উদ্ধার করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে কয়েকজন ভুক্তভোগী নারীর অভিযোগের পর স্থানীয়রা অভিযুক্তের বাড়িতে যান। এ সময় স্থানীয় বিএনপি নেতাদের সহায়তায় তার বাড়ি থেকে এসব কাগজপত্র উদ্ধার করা হয় বলে জানা গেছে।
খতিবের ওপর হামলার অভিযোগে কেরানীগঞ্জে সংবাদ সম্মেলন
ঢাকার কেরানীগঞ্জে মসজিদের ভেতরে খতিবের ওপর হামলার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে কেরানীগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হাজী তাজুল ইসলাম। তিনি জানান, কেরানীগঞ্জ মডেল থানাধীন মধ্য খাড়াকান্দি ভেন্ডিঘাট এলাকায় ৩৯ শতাংশ জমি তার দুই মেয়ে তানজিল ইসলাম ও খাদিজা ইসলামের নামে ক্রয় করা হয়েছে। দীর্ঘদিন ধরে তারা ওই জমি ভোগদখলে রয়েছেন এবং সেখানে বিভিন্ন স্থাপনাও রয়েছে।