আ.লীগ নেতাকে মারধরের পর পুলিশে দিল স্থানীয়রা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
কাহালুতে পিএম বেলাল নামে উপজেলা আওয়ামী লীগের এক নেতাকে মারধরের পর পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। সোমবার ২৩ ফেব্রুয়ারি দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। পরে পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

পি এম বেলাল কাহালু উপজেলা আওয়ামী লীগ-এর সহসভাপতি এবং কাহালু সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

স্থানীয় সূত্র জানায়, সোমবার দুপুরে পিএম বেলাল উপজেলা পরিষদে যান। সেখান থেকে বের হওয়ার সময় স্থানীয় কয়েকজন তাকে আটকে চড়-থাপ্পড় ও কিলঘুষি মারেন এবং পরে পুলিশে সোপর্দ করেন।

এ বিষয়ে কাহালু পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান আনিছ বলেন, ওই আওয়ামী লীগ নেতা পলাতক ছিলেন এবং হঠাৎ করেই তাকে দেখা যায়। তিনি উপজেলা পর্যায়ের একটি মিটিংয়ে যোগ দিতে এসেছিলেন। সেখান থেকে বের হওয়ার সময় লোকজন হয়তো পুলিশকে খবর দিয়ে তাকে ধরিয়ে দিয়েছে বলে তিনি ধারণা করেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশর মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান। তিনি জানান, থানায় নেওয়ার পর বেলালের বিরুদ্ধে মামলা থাকায় তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং পরে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’ সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’ সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী