এ বিষয়ে রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, 'বাড়ির সামনে দাড়িয়ে থাকা কে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। সংঘর্ষের ঘটনায় হাসপাতালে একজন মারা গেছে, এখনো কোনো পক্ষ মামলা করেনি। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ টহল জোরদার করা হয়েছে।'
এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানিয়েছেন।