জেলা আ. লীগ কার্যালয়ে ফুল, প্রতিবাদে ভাঙচুর করলেন বৈছাআর নেতাকর্মীরা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
ময়মনসিংহ নগরের শিববাড়ি এলাকায় অবস্থিত জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা এ ভাঙচুর চালান।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কারী আল নূর মোহাম্মদ আয়াসের নেতৃত্বে ১০-১২ জন নেতা-কর্মী ও কয়েকজন শ্রমিক বড় হাতুড়ি, রডসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে কার্যালয় প্রাঙ্গণে প্রবেশ করেন। তারা কার্যালয়ের সামনের দেয়াল, প্রধান ফটক এবং দরজা-জানালায় ভাঙচুর চালান। একপর্যায়ে কার্যালয়ের সামনে টায়ারে আগুন ধরিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়।
এর আগে আল নূর মোহাম্মদ আয়াস আওয়ামী লীগের কার্যালয়গুলোকে গণশৌচাগারে রূপান্তরের ঘোষণা দেন বলে জানা গেছে।

ভাঙচুরের সময় আল নূর মোহাম্মদ আয়াস সাংবাদিকদের বলেন, 'গত ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আওয়ামী লীগের নেতা-কর্মীরা কার্যালয়ে এসে ফুল দেন এবং পতাকা উত্তোলন করেন। এ ঘটনায় প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। ফ্যাসিবাদের দোসররা আবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। তারা ফিরে এলে প্রথমেই বিপ্লবীদের ওপর আঘাত হানবে। সেই ক্ষোভ থেকেই প্রতিবাদ হিসেবে কার্যালয়টি ভেঙে দেওয়া হয়েছে।'

এদিকে, খবর পেয়ে দুপুর ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন বলেন, 'কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি অপরাধ করলে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ