সারাদেশ
আখাউড়ায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপসী রাবেয়ার সভাপতিত্বে, সভায় দিবসটি উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ এবং সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ায় ছোট ভাইয়ের রডের আঘাতে প্রাণ গেলো বড় ভাইয়ের
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ছোট ভাইয়ের রডের আঘাতে ইসমাইল (৬২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সাতঘর হাটি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ইসমাইল সাতঘরহাটির মৃত আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে। ঘটনার পর থেকে ছোট ভাই আলকাছ পলাতক রয়েছে। সরেজমিনে গিয়ে জানা যায়, আব্দুর রাজ্জাক মিয়ার চার ছেলে, দুই ছেলে প্রবাসে থাকেন, আলকাছ ও ইসমাইল বাড়িতে থাকেন।
গাইবান্ধায় কুড়াল দিয়ে কুপিয়ে সনাতন যুবককে হত্যা
গাইবান্ধা সদর উপজেলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন স্থানীয়দের বরাতে জানান, সন্ধ্যার দিকে অমিতাভ চন্দ্র সুজন বাড়ির উঠানে দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ দুর্বৃত্তরা কুড়াল দিয়ে তাকে আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে রংপুরে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ফেলে দেওয়া মাছের আঁশে বৈদেশিক মুদ্রা আয়
একসময় বাজারে ফেলে দেওয়া হতো মাছের আঁশ। দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশ দূষণের কারণ হওয়া সেই উচ্ছিষ্ট এখন কুড়িগ্রামে রপ্তানি পণ্য হিসেবে পরিচিতি পেয়েছে। পরিবেশ রক্ষা থেকে শুরু করে কর্মসংস্থান সৃষ্টি সব মিলিয়ে মাছের আঁশ এখন স্থানীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে। জেলার বিভিন্ন মাছ বাজারে রুই, কাতলা, মৃগেল, কার্প ও ইলিশসহ নানা প্রজাতির মাছ কাটার পর যে আঁশ ফেলে দেওয়া হতো, এখন তা সংগ্রহ করে প্রক্রিয়াজাত করা হচ্ছে। বড় মাছের আঁশ সংগ্রহের পর সেগুলো ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে ঝরঝরে করে বিক্রির উপযোগী করা হয়।
কুড়িগ্রামের ৪ টি আসনেই জামায়াতে ইসলামী জোটের দাপুটে জয়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রামের চারটি আসনেই জয় পেয়েছে ১১–দলীয় জামায়াতে ইসলামী জোট। বৃহস্পতিবার রাতে সব কেন্দ্রের ভোট গণনা শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ বেসরকারিভাবে ফল ঘোষণা করেন। জেলার চারটি আসনের মধ্যে তিনটিতে জামায়াতে ইসলামী এবং একটিতে জোটের শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিজয়ী হয়েছে।
রাজৈরে খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বহালের দাবিতে মানববন্ধন, ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান
মাদারীপুরের রাজৈরে ১০৬ জন খুচরা সার বিক্রেতা আইডি কার্ড ও ট্রেড লাইসেন্স বহালের দাবিতে মানববন্ধন প্রতিবাদ মিছিল ও ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সারে ১১টায় রাজৈর উপজেলা পরিষদ চত্বরে ইউএনও অফিসারের অফিসের সামনেই এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন এই সার বিক্রেতারা। এসময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন ও তাদের এই লাইসেন্স বহালের দাবী জানান।
গাজীপুর-৩ আসনে জনতার রায়, বিপুল ভোটে জয়ী রফিকুল ইসলাম বাচ্চু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল প্রকাশের পর গাজীপুর-৩ আসনে সাধারণ মানুষের মাঝে আনন্দের জোয়ার বইছে। নির্বাচনী প্রচারণার সময় ভোটাররা যে আস্থা দেখিয়েছিলেন, ফলাফলে তারই প্রতিফলন ঘটেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন।
জামালপুরে ক্লিন সুইপ: পাঁচ আসনেই বিএনপির দাপুটে জয়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর জেলার পাঁচটি সংসদীয় আসনেই দাপুটে বিজয় পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীরা। প্রতিটি আসনে বড় ব্যবধানে জয় পাওয়ায় জেলায় দলটির নেতা–কর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বৃহস্পতিবার রাতের ভোট গণনা শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুপ আলী বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।
মুন্সিগঞ্জে আ. লীগের কার্যালয় চালুর ভিডিও ভাইরাল, তালা ঝুলালো এনসিপি
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নে দীর্ঘদিন কার্যক্রম নিষিদ্ধ থাকা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে জাতীয় পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে এই ঘটনা ঘটে। এর আগে, শনিবার রাতে কার্যালয় চালুর সংক্ষিপ্ত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ৩৮ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টাঙিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা স্লোগান দিচ্ছে।
নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় অপহরণের পর কিশোরীকে হত্যা: প্রধান অভিযুক্ত নূরা গ্রেপ্তার
মামলার এজাহারের বরাতে পুলিশ জানায়, স্থানীয়ভাবে বখাটে হিসেবে পরিচিত নূরার সঙ্গে ওই কিশোরীর কথাবার্তা ছিল। প্রায় ১৫ দিন আগে নূরার নেতৃত্বে কয়েকজন তরুণ কিশোরীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে পরিবারের অভিযোগ করে। এ ঘটনার বিচার চেয়ে পরিবার স্থানীয় জনপ্রতিনিধির কাছে গেলে কোনো প্রতিকার মেলেনি। বরং অভিযুক্তদের সঙ্গে আপস করে অর্থ আত্মসাৎ ও ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে পরিবারকে গ্রাম ছাড়ার চাপও দেওয়া হয়েছিল বলে দাবি করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার পাঁচ আসনে বিএনপি জোট, একটিতে স্বতন্ত্র জয়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের জোটভুক্ত প্রার্থীরা। বাকি একটি আসনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী।
যশোরে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা
রমজান উপলক্ষে বাজার তদারকি জোরদার করতে যশোরের শার্শা উপজেলার নাভারণ বাজারে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নাভারণ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেসার্স আলভি স্টোরকে ৫ হাজার টাকা মফিজুর স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়