ব্রাহ্মণবাড়িয়ার পাঁচ আসনে বিএনপি জোট, একটিতে স্বতন্ত্র জয়

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের জোটভুক্ত প্রার্থীরা। বাকি একটি আসনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী।

ব্রাহ্মণবাড়িয়া–১ (নাসিরনগর):

এ আসনে বিএনপির প্রার্থী এম. এ. হান্নান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৬৯ হাজার ২৫৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট কামরুজ্জামান মামুন পেয়েছেন ৩৫ হাজার ৫৬৮ ভোট। বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর আমিনুল ইসলাম পেয়েছেন ২৪ হাজার ৪৩০ ভোট। এ আসনে ভোটকেন্দ্র ছিল ৮১টি।

ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল–আশুগঞ্জ–বিজয়নগর উপজেলার দুটি ইউনিয়ন):

এ আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৫৪৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটভুক্ত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ–এর প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীব পেয়েছেন ৮০ হাজার ৪৩৪ ভোট। ভোটকেন্দ্র ছিল ১৫২টি।

ব্রাহ্মণবাড়িয়া–৩ (সদর–বিজয়নগর):

এ আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ২ লাখ ৯ হাজার ৬৩৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী–সমর্থিত ১১ দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী মোহাম্মদ আতাউল্লা পেয়েছেন ৬২ হাজার ৫৪৭ ভোট। ভোটকেন্দ্র ছিল ১৯৩টি।

ব্রাহ্মণবাড়িয়া–৪ (কসবা–আখাউড়া):

বিএনপির প্রার্থী মুশফিকুর রহমান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৮৪২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী প্রার্থী আতাউর রহমান সরকার পেয়েছেন ৯১ হাজার ৭৯৬ ভোট। এ আসনে ভোটকেন্দ্র ছিল ১৩১টি।

ব্রাহ্মণবাড়িয়া–৫ (নবীনগর):

এ আসনে বিএনপির প্রার্থী এম. এ. মান্নান নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৮৫ হাজার ৭৬৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস পেয়েছেন ৮৪ হাজার ৭০৮ ভোট। ভোটকেন্দ্রের সংখ্যা ছিল ১৫৫টি।

ব্রাহ্মণবাড়িয়া–৬ (বাঞ্ছারামপুর):

এ আসনে বিএনপি জোটভুক্ত গণসংহতি পরিষদ–এর প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী মাথাল প্রতীক নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। বেসরকারি ফল অনুযায়ী তিনি পেয়েছেন ৯৪ হাজার ২৩১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী প্রার্থী মো. মহসিন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৩৭ হাজার ৯৬৫ ভোট। ভোটকেন্দ্র ছিল ৯৮টি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ