যশোরে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
রমজান উপলক্ষে বাজার তদারকি জোরদার করতে যশোরের শার্শা উপজেলার নাভারণ বাজারে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নাভারণ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মেসার্স আলভি স্টোরকে ৫ হাজার টাকা মফিজুর স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য উৎপাদন ও বিপণনের অভিযোগে নাভারণ ডেয়রিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের বিষয়ে ভোক্তা অধিকার অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, রমজানে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে এবং ভেজাল খাদ্য রোধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ নাভারন বাজারে অভিযান চালানো হয়। এসময় তিনটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে।

জনস্বার্থে এ ধরনের তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি ।

সদ্য সংবাদ/ইমরান হোসেন রাজ

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ