গাজীপুর-৩ আসনে জনতার রায়, বিপুল ভোটে জয়ী রফিকুল ইসলাম বাচ্চু

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল প্রকাশের পর গাজীপুর-৩ আসনে সাধারণ মানুষের মাঝে আনন্দের জোয়ার বইছে। নির্বাচনী প্রচারণার সময় ভোটাররা যে আস্থা দেখিয়েছিলেন, ফলাফলে তারই প্রতিফলন ঘটেছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনের পর বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হলে গাজীপুর-৩ (শ্রীপুর ও গাজীপুর সদরের একাংশ) এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। সংসদীয় আসন–১৯৬ গাজীপুর-৩ আসনের ১৮০টি কেন্দ্রের সব ফলাফল একত্রিত করার পর বড় ব্যবধানে জয়লাভ করেন বিএনপির এই প্রার্থী।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীর আহমেদ ফলাফল ঘোষণা করেন। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, নির্বাচনে কোনো কেন্দ্রের ভোট স্থগিত হয়নি এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

চূড়ান্ত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ২৫৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিস–এর প্রার্থী মুহাম্মদ এহসানুল হক রিকশা প্রতীকে পেয়েছেন ৯৯ হাজার ৩৫৪ ভোট। ফলে ৬১ হাজার ৯০৪ ভোটের ব্যবধানে রফিকুল ইসলাম বাচ্চু বিজয়ী হন।

এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ মো. ইজাদুর রহমান চৌধুরী ঘোড়া প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৮৪৩ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ–এর আলমগীর হোসেন (হাতপাখা) পেয়েছেন ৫ হাজার ৯৮৩ ভোট, ইসলামী ঐক্যজোট–এর মুফতি শামীম আহমদ (মিনার) পেয়েছেন ২ হাজার ২৯৫ ভোট, জাতীয় পার্টি–এর মো. নাজিম উদ্দিন (লাঙ্গল) পেয়েছেন ১ হাজার ৯৫৫ ভোট এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)–এর আশিকুল ইসলাম পিয়াল (মই) পেয়েছেন ৪৮০ ভোট।

ফলাফল ঘোষণার পর এলাকায় বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ-উল্লাস দেখা যায়। বিজয়ের আনন্দে বিভিন্ন স্থানে শুভেচ্ছা বিনিময় করেন সমর্থকরা, আর সাধারণ মানুষের মুখে ফুটে ওঠে হাসি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ