সাতক্ষীরায় ‘ফ্যামিলি কার্ড’ প্রতারণা: বিএনপি নেতার সহায়তায় অর্ধশতাধিক নারীর এনআইডি-ছবি উদ্ধার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায় ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্ধশতাধিক নারীর কাছ থেকে টাকা নিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ছবি সংগ্রহের অভিযোগ উঠেছে। স্থানীয়দের উপস্থিতিতে অভিযুক্তের বাড়ি থেকে ৫২ জন নারীর এনআইডির ফটোকপি ও ছবি উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে কয়েকজন ভুক্তভোগী নারীর অভিযোগের পর স্থানীয়রা অভিযুক্তের বাড়িতে যান। এ সময় স্থানীয় বিএনপি নেতাদের সহায়তায় তার বাড়ি থেকে এসব কাগজপত্র উদ্ধার করা হয় বলে জানা গেছে।

অভিযুক্ত মিলন হোসেন (৪৫) উপজেলার কেরালকাতা উত্তরপাড়া গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগী নারীরা অভিযোগ করেন, সম্প্রতি মিলন তাদের কাছ থেকে বিভিন্ন অঙ্কের টাকা নিয়ে ফ্যামিলি কার্ড করে দেওয়ার আশ্বাস দেন। এ জন্য তিনি তাদের এনআইডির ফটোকপি ও ছবি সংগ্রহ করেন। তবে নির্ধারিত সময়ের পরও কার্ড না পেয়ে সন্দেহ হলে বিষয়টি জানাজানি হয়।

কেরালকাতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম বলেন, একাধিক নারীর কাছ থেকে অভিযোগ পেয়ে তারা শনিবার সকালে মিলনের বাড়িতে যান। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মিলন ৫২টি ছবিসহ এনআইডির ফটোকপি বের করে দেন এবং ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে সেগুলো নিয়েছিলেন বলে স্বীকার করেন। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

হেলাতলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সরদার মুনসুর জানান, অভিযুক্তকে পুলিশে সোপর্দ করার উদ্যোগ নেওয়া হলেও স্থানীয় মানুষের অনুরোধে তাকে পরিবারের জিম্মায় রাখা হয়েছে। সদ্যসমাপ্ত নির্বাচনে তিনি একটি রাজনৈতিক দলের পক্ষে কাজ করেছেন বলেও জানা গেছে।

এ বিষয়ে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহিন বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ