মাদক কারবারি ও জুয়ারিদের হামলায় আহত সাংবাদিক, হাসপাতালে খবর নিলেন জামায়াত নেতা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
শরীয়তপুরে পেশাগত দায়িত্ব পালনে বের হয়ে মাদক কারবারি ও জুয়ারিদের হামলার শিকার হয়েছেন অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি নয়ন দাস (২৯)। এঘটনায় আহত নয়ন দাসের খোঁজ-খবর নিতে হাসপাতালে ছুটে গিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুহাম্মদ আজাহারুল ইসলাম। তিনি শরীয়তপুর-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ছিলেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সে গিয়ে চিকিৎসাধীন নয়ন দাসের সার্বিক খোঁজ-খবর নেন তিনি।

জানা যায়, সম্প্রতি নাগেরপাড়া এলাকায় এক মাদক কারবারিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। এ বিষয়ে প্রতিবেদনের উদ্দেশ্যে ঘটনাস্থলে যায় ঢাকা পোস্টের সাংবাদিক নয়ন দাস, যুগান্তরের স্থানীয় প্রতিনিধি শাহেদ আহম্মেদ বাবু, দেশ প্রতিদিনের সাংবাদিক আলম সরদার ও স্থানীয় সাংবাদিক হাসান শিকদার। এসময় স্থানীয়রা জানায় পাশের উত্তর মলংচড়া এলাকায় মাদক ব্যবসার পাশাপাশি একটি জুয়ার আসর বসে। পরে সেখানের কিছু চিত্র ও ভিডিও মুঠোফোনে ধারণ করে ওই তিন সাংবাদিক। বিষয়টি জানতে পেরে ক্ষিপ্ত হয় মাদক ব্যবসায়ী ও জুয়ার আসর পরিচালনাকারী মনির জমাদার ও তার লোকজন।

এঘটনার পর গত বৃহস্পতিবার দুপুরে পেশাগত কাজে শরীয়তপুর শহরের উদ্দেশ্যে বের হলে পথিমধ্যে নাগেরপাড়া বাজারে নয়ন দাসের মোটরসাইকেলের গতিরোধ করে আটকে রেখে হামলা চালায় মাদক ব্যবসায়ী ও জুয়ারি মনির জমাদার, সাইদুল আকন, নজরুল কাজী, লিখন কাজী ও তাদের সহযোগীরা। হামলায় নয়ন দাস আহত হলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দিয়ে আসলে রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়ে নয়ন দাস। পরে তাকে গতকাল শুক্রবার সকালে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সে ভর্তি করে পরিবারের লোকজন। এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন গণমাধ্যমকর্মী, সুশীল সমাজ ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ। এঘটনায় আইনগত বিষয় প্রকৃয়াধীন রয়েছে।

নয়ন দাসকে দেখতে গিয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মুহাম্মদ আজাহারুল ইসলাম বলেন, সাংবাদিকগণ দেশের দর্পণ। তারা সমাজ ও জাতীয় অসংগতিগুলো জাতির সামনে তুলে ধরেন। মাদক কারবারি ও জুয়ারিদের দ্বারা সাংবাদিক নয়ন দাস আহত হয়েছেন। এটা অত্যন্ত দুঃখজনক। আমি এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আহত সাংবাদিক নয়ন দাস ও তার পরিবারকে ধৈর্য্য ধারণ করার অনুরোধ জানিয়েছি। তার সুস্থ্যতা কামনা করছি। প্রশাসনকে অনুরোধ করব, তারা যেন দ্রুত দোষীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করেন।

এসময় মুহাম্মদ আজাহারুল ইসলামের সঙ্গে ছিলেন, গোসাইরহাট উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সৈয়দ নাছির উদ্দিন, সেক্রেটারি সরকার নেওয়াজ শরীফ, পৌরসভা আমির আবু তাহের, সেক্রেটারি নোমান সিদ্দিকসহ অন্যান্যরা।


শরীয়তপুর প্রতিনিধি//

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’ সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’ সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী