রুমিন ফারহানার ১৫০ সমর্থকের বিরুদ্ধে মামলা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে বাধা ও মারধরের ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পাল্টাপাল্টি দুটি মামলা দায়ের হয়েছে। এক মামলায় স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা-এর ১০০ থেকে ১৫০ জন সমর্থককে আসামি করা হয়েছে। অপর মামলায় আসামি করা হয়েছে স্থানীয় বিএনপির শতাধিক নেতা-কর্মীকে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সরাইল থানায় একটি মামলা দায়ের করেন সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন মাস্টারের মালিকানাধীন ফারজানা আনোয়ার ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার তামিম মিয়া। তিনি সরাইল সদরের দক্ষিণ কুট্টাপাড়া গ্রামের বাসিন্দা। মামলায় রুমিন ফারহানার ১৭ জন সমর্থকের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০০–১৫০ জনকে আসামি করা হয়।

এর আগে, শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে শহীদ মিনারে সংঘর্ষের ঘটনায় রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে পাল্টা মামলা দায়ের করেন রুমিন ফারহানার সমর্থক আহাদ। ওই মামলায় আনোয়ার হোসেন মাস্টারকে প্রধান আসামি করে আরও পাঁচজনের নাম উল্লেখসহ মোট ১৫০ জনকে আসামি করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার আসামিরা ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিন নিয়েছেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদির ভূঁইয়া মামলার সত্যতা নিশ্চিত করে জানান, উভয় মামলাতেই হুমকি ও মারধরের অভিযোগ আনা হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে ঘটনার প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন এমপি রুমিন ফারহানা। তিনি অভিযোগ করেন, বিএনপির একটি অংশ একুশে ফেব্রুয়ারিতে তাকে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে বাধা দেওয়ার পাশাপাশি তার নেতা-কর্মীদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা মামলা করেছে। পুলিশ প্রশাসনের উপস্থিতিতেই এসব ঘটনা ঘটলেও তারা কার্যকর ভূমিকা রাখেনি বলেও তিনি দাবি করেন।

উল্লেখ্য, শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে সরাইল উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গেলে রুমিন ফারহানাকে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে পড়তে হয়। অভিযোগ রয়েছে, আনোয়ার হোসেন মাস্টারের নেতৃত্বে একদল নেতাকর্মী তাকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন। পরিস্থিতি উত্তপ্ত হলে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয় এবং তার আনা পুষ্পস্তবক ছিঁড়ে ফেলা হয়। পরে শ্রদ্ধা নিবেদন না করেই তিনি শহীদ মিনার এলাকা ত্যাগ করেন।

এর প্রতিবাদে রাত সাড়ে ১২টার দিকে রুমিন ফারহানার সমর্থকরা সরাইলের শাহবাজপুর এলাকায় ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ করেন। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

উল্লেখ্য, সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন না পেয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন ব্যারিস্টার রুমিন ফারহানা। দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় পরে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি