বান্দরবানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি, নিহত ১

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
বান্দরবানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জেএসএসের গোলাগুলির ঘটনা ঘটেছে। জেলার রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের মুরুং বাজার এলাকায় আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটেছে। পরে ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

এ ব্যাপারে সোমবার রাতে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে বলেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার বিকেল ৫টার দিকে বান্দরবানের রোয়াংছড়ির মুরং বাজার এলাকায় ‘জেএসএস (মূল)’-এর সশস্ত্র দলের বিরুদ্ধে একটি সফল অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে সেনাসদস্যরা সশস্ত্র সন্ত্রাসীদের দলটিকে অবৈধভাবে চাঁদা আদায়কালে শনাক্ত করেন। এ সময় জেএসএস সদস্যরা পালানোর চেষ্টা করে। তারা সেনাবাহিনীর টহল দলের ওপর গুলিবর্ষণও করে। সেনাবাহিনীর টহল দল পাল্টা গুলিবর্ষণ করে তাদের ধাওয়া দেয়। প্রাথমিকভাবে তারা একটি স্কুল ঘরে আশ্রয় নেওয়ার চেষ্টা করে এবং একপর্যায়ে তারা সেখান থেকে পালিয়ে যায়।

বিবৃতিতে আরও বলা হয়, অভিযানে সেনা টহল দল ঘটনাস্থল তল্লাশি চালিয়ে ইউনিফর্ম পরা হ্লামংনু মার্মা নামের একজন সশস্ত্র জেএসএস (মূল) সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। তাকে পুলিশের সহায়তায় দ্রুত বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়। অভিযান শেষে ঘটনাস্থল থেকে একটি সাবমেশিনগান (এসএমজি), এসএমজির ১৪৩টি গুলি, পিস্তলের ১৪টি গুলি, অন্যান্য অস্ত্রের পাঁচটি গুলি, দুটি আগ্নেয়াস্ত্রের ম্যাগাজিন এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

রোয়াংছড়ির তারাছা ইউনিয়নের চেয়ারম্যান উনুমং মারমা জানান, ‘তারাছা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সাইরন পাড়ায় বিকেলে থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গোলাগুলি হয়।’

এ বিষয়ে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে বলেন, ‘নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি হয়েছে। ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’ তিনি আরও বলেন, ‘এ ঘটনায় অস্ত্র উদ্ধার করা হয়েছে।’ সূত্র: আজকের পত্রিকা

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ