সম্পত্তির বিরোধে বাবার লাশ ১০ ঘণ্টা ধরে খাটিয়ায়, দাফনে সন্তানদের বাধা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা নিয়ে বিরোধের জেরে বাবার লাশ দাফনে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রথম স্ত্রীর সন্তানদের বাধায় দাফন কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হয়নি। নাগেশ্বরী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পয়ড়াডাঙ্গা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পয়ড়াডাঙ্গা বাজার এলাকার বাসিন্দা আজিজার রহমান (৭৫) বার্ধক্যজনিত রোগে গত মঙ্গলবার সন্ধ্যায় মারা যান। বুধবার বেলা ১১টায় তাঁর জানাজা অনুষ্ঠিত হবে—এমন ঘোষণা দিয়ে এলাকায় মাইকিং করা হয়। সে অনুযায়ী গোসল শেষে মরদেহ বাড়ির আঙিনায় খাটিয়ায় তোলা হয়। তবে জমিজমা–সংক্রান্ত বিরোধের কারণে সন্তানদের বাধায় সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত তাঁর দাফন সম্পন্ন হয়নি।

পারিবারিক সূত্রে জানা যায়, আজিজার রহমানের প্রথম স্ত্রী জয়গুনের ঘরে এক ছেলে মনভোলা ওরফে আবদুল হাকিম (৫৫) এবং তিন মেয়ে—জোসনা, ময়না ও কাছুয়া রয়েছেন। প্রায় ৩০ বছর আগে প্রথম স্ত্রীর মৃত্যুর পর তিনি রহিমা নামের এক নারীকে দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রীর ঘরে তাঁর এক ছেলে টাইগার (৩৩) ও এক মেয়ে আকলিমা (৩০) রয়েছে। অভিযোগ রয়েছে, জীবদ্দশায় আজিজার রহমান তাঁর স্থাবর ও অস্থাবর সম্পত্তি দ্বিতীয় স্ত্রীর সন্তানদের নামে লিখে দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এলাকাবাসী জানাজায় অংশ নিতে এলে প্রথম স্ত্রীর সন্তানেরা দাফনে বাধা দেন। তাঁদের দাবি, বাবার রেখে যাওয়া সম্পত্তি সমানভাবে বণ্টন ও প্রয়োজনীয় দলিল সম্পন্ন করার আগে তাঁরা জানাজা ও দাফন করতে দেবেন না। এরপর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্থানীয় মুরব্বিরা ঘটনাস্থলে উপস্থিত থেকে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। তবে দীর্ঘ আলোচনা সত্ত্বেও কোনো সমাধানে পৌঁছানো যায়নি। ফলে প্রায় ১০ ঘণ্টা ধরে মরদেহটি কাফন পরানো অবস্থায় বাড়ির আঙিনায় খাটিয়ায় পড়ে থাকে।

মৃত আজিজার রহমানের প্রতিবেশী আমিনুর রহমান ও আবদুল মালেক বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক। পারিবারিক বিরোধ থাকলেও মৃত ব্যক্তির মর্যাদা রক্ষা করা সবার আগে প্রয়োজন।

পাশের গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, দাফন সম্পন্ন করার পর আইনি বা সামাজিকভাবে সম্পত্তি–সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করা যেত। এ ঘটনায় এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে জানতে চাইলে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহিল জামান বলেন, এ বিষয়ে তাঁর কাছে কেউ কোনো অভিযোগ করেননি। বিষয়টি তাঁর জানা নেই।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি