গুলির ঘটনার পর চরলাপাং পরিদর্শনে এমপি মান্নান, অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর নির্দেশ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার চরলাপাং এলাকার ফসলি জমি থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে স্থানীয়দের আন্দোলন ও অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে সংশ্লিষ্ট এলাকায় পরিদর্শন ও গণশুনানি করেছেন ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট এমএ মান্নান। পরে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে গণশুনানিতে অংশ নিয়ে অভিযোগ ও প্রস্তাব শুনেন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান, উপজেলা বিএনপির সহ-সভাপতি পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান এস কে হেলাল, সাংগঠনিক সম্পাদক আশ্রাফ হোসেন রাজু, দেলোয়ার হোসেন সোহেল,পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাসিবুল হাদিস শাহীন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান,সহ সাংগঠনিক সম্পাদক ডাঃ ইদ্রিস, পৌর বিএনপির সহ-সভাপতি দেলোয়ার কমিশনারসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

গণশুনানিতে ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, 'সামিউল ট্রেডার্স নামের একটি ইজারাদার প্রতিষ্ঠান নাসিরাবাদ মৌজায় ইজারা গ্রহণ করলেও নির্ধারিত স্থান ছেড়ে সাহেবনগর ও চরলাপাং মৌজার কৃষিজমি ও বসতভিটার পাশ থেকে দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি চক্র তীরবর্তী এলাকার ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এতে নদী ভাঙন বৃদ্ধি পাচ্ছে, ফসলি জমি ও বসতবাড়ি হুমকির মুখে পড়ছে। গত রবিবার সকালে গ্রামবাসী প্রতিবাদ করলে তাদের উপর বালু সন্ত্রাসীরা গুলি ছোঁড়ে। এতে ঘটনাস্থলে ১০ জন আহত হন। অবৈধ ড্রেজারের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান এলাকাবাসী।'

গণশুনানিতে নব-নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেন, 'নবীনগরে কোনো অবৈধ কর্মকাণ্ড সহ্য করা হবে না। যেকোনো মূল্যে অবৈধ বালুমহাল বন্ধ করতে হবে। যারা ইজারার শর্ত ভঙ্গ করে কৃষিজমি ধ্বংস করছে এবং অস্ত্রের মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি করছে—তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। প্রশাসনকে নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নদী রক্ষা ও পরিবেশ সংরক্ষণে সংশ্লিষ্ট সকলকে সচেতন থাকার আহ্বান জানাচ্ছি।'

সদ্য সংবাদ/মমিনুল হক রুবেল

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার