ভোটারদের মন জয়ে ব্যস্ত ফুটবল প্রতীকের মাসুদ ইব্রাহীম

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮

জামালপুর সদর–৫ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ ইব্রাহীম ফুটবল প্রতীকে তৃণমূল ভোটারদের মন জয় করতে ব্যস্ত সময় পার করছেন। তিনি নির্বাচনী আচরণবিধি মেনে ধারাবাহিকভাবে গণসংযোগ ও ভোট প্রার্থনা চালিয়ে যাচ্ছেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর থেকে সমর্থক ও কর্মীদের নিয়ে তিনি বাশচড়া, ইটাইল বাজার, নরুন্দি বাজার, গোপালপুর বাজারসহ রানাগাছার কানিল এলাকায় মোটর শোভাযাত্রা, মাইকিং ও পথসভা করেন। এ সময় তিনি তৃণমূল পর্যায়ের ভোটারদের কাছে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং তাদের দোয়া ও সমর্থন কামনা করেন।

এ বিষয়ে জামালপুর সদর–৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ ইব্রাহীম বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফুটবল প্রতীকে নির্বাচন করে বিজয়ী হতে পারলে জামালপুর সদরের সার্বিক উন্নয়নে কাজ করব। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত একটি উন্নত জামালপুর সদর উপজেলা গড়ে তুলব।”

তিনি আরও বলেন, “আমাকে বিজয়ী করলে পৌরসভা ও ইউনিয়নের প্রান্তিক মানুষের ভাগ্য উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। নতুন নতুন কলকারখানা স্থাপন, গ্রামীণ রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন নিশ্চিত করা হবে। একই সঙ্গে নারীর অধিকার ও ক্ষমতায়ন, বেকার যুবক-যুবতীদের কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে বেকারত্ব দূরীকরণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।”

গণসংযোগকালে সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়ার কথা উল্লেখ করে মাসুদ ইব্রাহীম বলেন,
“দলমত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের সমর্থন নিয়ে একটি আধুনিক ও অগ্রসর জামালপুর সদর উপজেলা গড়ে তুলতে চাই।”

এ সময় তিনি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর সদর–৫ আসনে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান