‘মানুষকে নির্যাতনকারী, হত্যা ও অগ্নিসংযোগকারীরা মানবতার শত্রু, প্রত্যেকের বিচার অবশ্যই হবে’

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮

শরীয়তপুর–৩ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপু গণসংযোগে ব্যাপক সাড়া পাচ্ছেন। নির্বাচনী প্রচারণাকালে তিনি সাধারণ মানুষের দুঃখ–কষ্ট ও নির্যাতনের করুণ বর্ণনা শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং ন্যায়বিচারের দৃঢ় আশ্বাস দেন।

শরীয়তপুর–৩ আসনের গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়নে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগকালে এলাকাবাসী নির্যাতন, হামলা এবং ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার হৃদয়বিদারক অভিজ্ঞতার কথা তুলে ধরেন। অশ্রুসজল চোখে এসব ঘটনা বর্ণনা করলে মনোযোগ দিয়ে শোনেন বিএনপির প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপু।

এ সময় তিনি বলেন, “যারা মানুষকে নির্যাতন করেছে, হত্যা ও অগ্নিসংযোগের মতো অপরাধে জড়িত—তারা মানবতার শত্রু। এসব অপরাধের সঙ্গে জড়িত প্রত্যেকের বিচার অবশ্যই হবে।”

তিনি আরও বলেন, “তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠিত হলে, সেই সরকার হবে প্রকৃত অর্থেই জনগণের সরকার। তখন এ দেশের কোনো নির্যাতিত মানুষ বিচারবঞ্চিত থাকবে না।”

স্থানীয় জনগণের উদ্দেশে তিনি আশ্বাস দিয়ে বলেন, “শরীয়তপুর–৩ আসনের প্রতিটি মানুষের নিরাপত্তা, ন্যায়বিচার ও সম্মান নিশ্চিত করাই আমার রাজনীতির মূল লক্ষ্য। ভয় নয়, ভালোবাসা ও উন্নয়নের মাধ্যমেই এই এলাকা এগিয়ে যাবে।”

গণসংযোগকালে এলাকাবাসী তাঁদের দীর্ঘদিনের বঞ্চনা, ভয়ভীতি ও দুঃখ–কষ্টের কথা তুলে ধরেন এবং পরিবর্তনের প্রত্যাশায় মিয়া নুরুদ্দিন আহমেদ অপুর প্রতি সমর্থন ও আস্থা প্রকাশ করেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান