নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করলেন তৃতীয় লিঙ্গের প্রার্থী রানী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন রংপুর-৩ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী ও তৃতীয় লিঙ্গের প্রতিনিধি আনোয়ারা ইসলাম রানী। নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়ে তিনি হরিণ প্রতীকে ভোট না দেওয়ার আহ্বান জানান।

শনিবার সন্ধ্যায় রংপুর নগরীর নুরপুরে নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। সংবাদ সম্মেলনে আনোয়ারা ইসলাম রানী বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ালেও তৃতীয় লিঙ্গ ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার আদায়ের আন্দোলন থেকে তিনি সরে যাচ্ছেন না। তাঁর ভাষায়, এটি কোনো পরাজয় নয়, বরং একটি নৈতিক ও রাজনৈতিক প্রতিবাদ।

তিনি জানান, দীর্ঘদিন ধরে হিজড়া জনগোষ্ঠীসহ প্রান্তিক মানুষের জন্য জাতীয় সংসদে সংরক্ষিত আসনের দাবিতে তিনি আন্দোলন করে আসছেন। নারীদের জন্য সংরক্ষিত আসন থাকলেও তৃতীয় লিঙ্গ ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব এখনো সাংবিধানিকভাবে নিশ্চিত হয়নি, এটিই তাঁর মূল প্রতিবাদের জায়গা।

আনোয়ারা ইসলাম রানী বলেন, রাষ্ট্র যদি সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে চায়, তবে কাউকে পেছনে ফেলে রেখে উন্নয়ন সম্ভব নয়। সমাজ বদলের কথা বলা হলেও বাস্তবে রাজনৈতিক কাঠামোর ভেতরে তৃতীয় লিঙ্গ ও প্রান্তিক জনগোষ্ঠীর কোনো জায়গা তৈরি হয়নি বলেও তিনি মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে তিনি স্মরণ করিয়ে দেন, এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে উল্লেখযোগ্যসংখ্যক ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে ছিলেন তিনি। এবারও জনগণের ভালোবাসা ও সমর্থন পেয়েছেন বলে দাবি করেন রানী। তবে নির্বাচন প্রক্রিয়ায় কাঠামোগত বৈষম্য ও বিদ্যমান রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়েই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

তিনি বলেন, ভোটারদের বিভ্রান্ত করতে তিনি চান না এবং তাঁর এই সিদ্ধান্ত কোনো দলের পক্ষে বা বিপক্ষে নয়। এটি একটি নৈতিক অবস্থান, যাতে ভবিষ্যতে রাষ্ট্র তৃতীয় লিঙ্গ ও প্রান্তিক জনগোষ্ঠীর রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে বাধ্য হয়।

সংবাদ সম্মেলনে তিনি সব রাজনৈতিক দল, প্রার্থী ও সমর্থকদের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। একই সঙ্গে তাঁর সিদ্ধান্তকে ঘিরে কোনো ধরনের উত্তেজনা বা অপপ্রচার না চালানোর অনুরোধ করেন। সহনশীল ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশই গণতন্ত্রের সৌন্দর্য উল্লেখ করে তিনি বলেন, তাঁর সিদ্ধান্তকে কেন্দ্র করে কেউ যেন সহিংসতা বা বিভ্রান্তি সৃষ্টি না করে।

আনোয়ারা ইসলাম রানী আরও বলেন, ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তৃতীয় লিঙ্গ ও প্রান্তিক জনগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতি ও রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে আন্দোলন অব্যাহত থাকবে। প্রয়োজনে আদালত, সংসদ ও রাজপথ—সব জায়গাতেই এই দাবি তুলে ধরা হবে বলে তিনি জানান।

সংবাদ সম্মেলনের শেষ দিকে তিনি রংপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাঁকে যেভাবে গ্রহণ করা হয়েছে এবং পাশে দাঁড়ানো হয়েছে, তা তিনি আজীবন মনে রাখবেন। নির্বাচন থেকে সরে দাঁড়ালেও সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার থেকে তিনি একচুলও সরে আসছেন না বলে জানান।

উল্লেখ্য, আনোয়ারা ইসলাম রানী তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর অধিকার আদায়ে দীর্ঘদিন ধরে সক্রিয় একজন সামাজিক সংগঠক ও মানবাধিকারকর্মী হিসেবে পরিচিত।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’