শনিবার (৭ফেব্রুয়ারি) দুপুর ১টা থেকে বিকেল ৪টা ৪০ মিনিট পর্যন্ত পরিচালিত অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
সন্ধ্যায় ফরিদপুর আর্মি ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ১৫ আরই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিনহাযুল আবেদীন।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে।
অভিযানে উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ যৌথ বাহিনীর ক্যাম্পে নেওয়া হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।