বরিশালে ডা. মনীষা চক্রবর্ত্তীর নির্বাচনী ব্যানার উধাও, গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নিন্দা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
বরিশাল-৫ আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) পদপ্রার্থী ডা. মনীষা চক্রবর্ত্তীর নির্বাচনী প্রচারণার ব্যানার খুলে ফেলার ঘটনা নিয়ে তীব্র নিন্দা জানিয়েছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানায় তারা।

বিবৃতিতে জানানো হয়, সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলার রুপাতলী গোল চত্বরে মনীষা চক্রবর্ত্তীর নির্বাচনী ব্যানার উধাও হওয়ার ঘটনা ঘটে।

এ ঘটনায় গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বরিশাল-৫ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম ও সদস্য সচিব শহিদুল হাওলাদার বলেন, 'দশ দিন আগে রুপাতলী গোল চত্বরে ডাক্তার মনীষা চক্রবর্ত্তীর ব্যানার লাগানো হয়েছিল। কিন্তু গতকাল সন্ধ্যায় কিছু পক্ষ এই ব্যানার খুলে ফেলে সেখানে ‘এখানে তারেক রহমানের ব্যানার টাঙ্গানো হবে’ লেখা দুটি কাগজ লাগিয়ে দেয়। পরবর্তীতে একই স্থানে আজ সকালে মুজিবর রহমান সরোয়ার এর ছবি সম্বলিত রঙিন পিভিসি ব্যানার টাঙানো হয়েছে।'

তারা এই আচরণকে দখলদারিত্বমূলক ও অগণতান্ত্রিক আখ্যা দিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনা হিসেবে উল্লেখ করেছেন।

বিষয়টি নিয়ে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতৃবৃন্দ।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান