আচরণবিধি লঙ্ঘন: ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি ও জামায়াত প্রার্থীকে জরিমানা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীর মনোনীত দুই প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এন এম কায়সারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা আদায় করেন।

জরিমানাপ্রাপ্ত প্রার্থীরা হলেন: বিএনপি মনোনীত প্রার্থী এম এ হান্নান এবং জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আমিনুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে আচরণবিধি লঙ্ঘন করে উভয় প্রার্থী তোরণ নির্মাণ করেন। এছাড়া জামায়াতে ইসলামীর প্রার্থী রঙিন ব্যানার ব্যবহার করেন এবং বিএনপি প্রার্থী রঙিন ফেস্টুন ব্যবহার করেন, যা নির্বাচনী আচরণবিধির পরিপন্থী। একই সঙ্গে জামায়াত প্রার্থী তার নির্বাচনী প্রতীক নির্ধারিত আকারের চেয়ে বড় করে প্রদর্শন করেন।

এসব অভিযোগে জামায়াতে ইসলামীর প্রার্থী আমিনুল ইসলামকে ৩০ হাজার টাকা এবং বিএনপি প্রার্থী এম এ হান্নানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অবৈধ রঙিন ব্যানার, ফেস্টুন ও তোরণ অপসারণ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এন এম কায়সার জানান, নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’